হোম > আইন-আদালত

অনলাইনে চাকরির প্রলোভন, প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

অনলাইনে চাকরির প্রলোভন ও টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে প্রতারণা চালানো সংঘবদ্ধ চক্রের মূলহোতা আকাশ (২২), রাশাদ (২৮) এবং তাদের সহযোগী আসাদ (৩০)-কে গ্রেপ্তার করেছে সিআইডি সাইবার ক্রাইম এন্ড ইনভেস্টিগেশন অপারেশন-এর একটি চৌকস টিম।

তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও অনলাইনে গোয়েন্দা নজরদারির মাধ্যমে ঢাকার ধানমন্ডি, ঠাকুরগাঁওয়ের সীমান্তঘেঁষা গ্রাম ও দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

তদন্তে জানা যায়, গ্রেপ্তারকৃতরা ভুয়া খণ্ডকালীন চাকরি ও বিনিয়োগের লোভ দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে কয়েক লাখ টাকা ইনভেস্ট করলে অল্প সময়ের মধ্যে কয়েকগুণ মুনাফার আশ্বাস দিত তারা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ চক্রের সঙ্গে দেশি-বিদেশি আরও অনেকে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত অ্যান্ড্রয়েড ফোন এবং ছদ্মনামে ব্যবহৃত বিভিন্ন সিম কার্ড জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা ক্যান্টনমেন্ট থানার মামলা নং-১১, তারিখ: ২৬/০৩/২০২৫, ধারা-৪০৬/৪২০ দণ্ডবিধির তদন্তপ্রাপ্ত আসামী। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্তে প্রতারণা চক্রের মূল রহস্য উন্মোচিত হবে এবং জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে।

ভার্চুয়াল কোর্টের প্রতিবাদে হাইকোর্টে আইনজীবীদের বিক্ষোভ

জুলাই আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী

পলক আমাকে ইন্টারনেট বন্ধ করে কনফার্ম করতে বলেন

দুমাসের মধ্যে জনগণকে রাজপথে নামতে বাধ্য করছে সরকার

বুধ ও বৃহস্পতিবার ভার্চুয়ালি চলবে সুপ্রিম কোর্ট

সাবেক মেয়র তাপস ও তার স্ত্রীর ৬ ক্রেডিট কার্ড ব্লকের নির্দেশ

তারিক সিদ্দিকীর ড্রাইভার-কেয়ারটেকার রিমান্ডে

দুর্নীতি মামলায় পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

একই পরিবারের ৭ সদস্যের বিরুদ্ধে সিআইডির মানিলন্ডারিং মামলা

খালেদা জিয়াকে বিষ প্রয়োগের অভিযোগ দাখিল ট্রাইব্যুনালে