হোম > আইন-আদালত

সিটি ব্যাংকের সাবেক কর্মকর্তাসহ ৬১ জনের হিসাব জব্দ

স্টাফ রিপোর্টার

অনলাইন গেমিং, বেটিং, সাইবার স্পেসে জুয়াসহ অনলাইনে প্রতারণার অভিযোগে অনুসন্ধান চলমান থাকা সিটি ব্যাংকের সাবেক কর্মকর্তা শেখ মো. ওয়াজিহ উদ্দিন ও সংশ্লিষ্ট ৬১ জন এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে থাকা ৪৪৫টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছে আদালত।

সোমবার (৯ মার্চ) সকালে ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেয়। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

এদিন সিআইডির পক্ষে অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার সাইবার ইনভেস্টিগেশনস অ্যান্ড অপারেশনস সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) সুমন কুমার সাহা তাদের এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

এতে বলা হয়, অভিযুক্ত শেখ মো. ওয়াজিহ উদ্দিন অনলাইনে পাঁচটি হিসাবে মোট প্রায় ৫১ কোটি ১২ লক্ষ টাকা নগদ জমা দেন মর্মে অভিযোগ পাওয়া যায়। সংশ্লিষ্ট অর্থের সঙ্গে জড়িত এস এম জুনাইদুল হক, ওমর হীত হিটলু, মেহেদী হাসান তালুকদার ও সংশ্লিষ্ট ৬১ জন এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে তফসিলি ব্যাংকসমূহে পরিচালিত মোট ৫৯৫টি হিসাবে প্রায় ১ হাজার ২১২ কোটি টাকা জমা এবং ১ হাজার ২০৭ কোটি টাকা উত্তোলন করেছেন।

আবেদনে আরও বলা হয়, হিসাবসমূহে সংঘটিত লেনদেনের সাথে সম্পৃক্ত অপরাধ প্রতরণা, অনলাইন গেমিং, বেটিং বা সাইবার স্পেসে জুয়া, হুন্ডি বা দেশি ও বিদেশি মুদ্রা পাচার, ক্রিপ্টো কারেন্সি ক্রয়-বিক্রয়, শুল্ক ফাঁকির সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এসব কারণে তাদের ব্যাংকের হিসাবসূমহের অর্থ অবরুদ্ধ করা খুবই জরুরি।

রূপনগর থানা ছাত্রলীগের সভাপতি মিঠু আটক

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১

শাহজাহানপুরে ফরহাদ হত্যায় বোন-ভগ্নিপতি ৩ দিনের রিমান্ডে

হাসিনার বিরোধী মত দমনের কারিগর জিয়াউল, হত্যা করেন কমপক্ষে ১৫০

গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় নাগরিক ফের ৩ দিনের রিমান্ডে

পিপিকে পলকের হুমকি—‘তার স্থান আর আমার স্থান বেশি দূরে নয়’

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাবি শিক্ষক জামাল উদ্দিন গ্রেপ্তার

দেনমোহর স্ত্রীর অধিকার, না দিলে ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারবে আদালত: হাইকোর্ট

‘ছেলের লাশ পেয়েছেন, কাঁদতে পারবেন না, কাঁদলে লাশ গায়েব করে দেব’

আপসের পরও জামিন পাননি এমপি গাজী নজরুল