হোম > আইন-আদালত

সাংবাদিক আবেদ খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ডেস্ক রিপোর্ট

দৈনিক জাগরণের সম্পাদক ও প্রকাশক সাংবাদিক আবেদ খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। বুধবার ঢাকার তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যান রোকেয়া রহমান এ আদেশ দেন।

শ্রম আদালত সূত্রে জানা গেছে, গত ৭ জানুয়ারি পৃথক মামলায় সমন জারির জন্য দিন ধার্য থাকলেও আসামি আবেদ খান অনুপস্থিত থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

দৈনিক জাগরণের তিন সংবাদকর্মী মো. তাজুল ইসলাম, মো. খোকন মিয়া ও মো. মোরসালিন তাদের প্রাপ্য পাওয়া বুঝে পেতে শ্রম আদালতে মামলাগুলো করেন।

মামলার বাদী তাজুল, খোকন ও মোরসালিন বলেন, ঘোষণা ছাড়াই তাদের চাকরিচ্যুত করা হলেও বকেয়া বেতন ও অন্যান্য পাওনাদি বুঝিয়ে দেওয়া হয়নি। বারবার তাগাদা দেওয়ার পরও কোনো সাড়া না পেয়ে প্রাপ্য পাওনা পেতে আদালতের আশ্রয় নেওয়া হয়েছে। আদালতে সব কাগজ-পত্র জমা দেওয়া হয়েছে। আমাদের বিশ্বাস আমরা ন্যায়বিচার পাব। সঙ্গে আর্থিক প্রাপ্যও বুঝে পাব।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার ঘনিষ্ঠ ও আওয়ামী লীগের আমলে সুবিধাভোগী সাংবাদিক আবেদ খানের বিরুদ্ধে সরকারি বাড়ি দখলের অভিযোগে উচ্চ আদালত তার বিরুদ্ধে রায় দিয়েছিলেন। আবেদ খানের বিরুদ্ধে সাংবাদিকদের পাওনাদি বুঝিয়ে না দেওয়ার অভিযোগে আওয়ামী লীগের আমলে রাজপথে আন্দোলন ও মানববন্ধন হয়েছে। এ ছাড়া একই আদালতে তার বিরুদ্ধে আরও ৫টি মামলা বিচারাধীন রয়েছে। আবেদ খানের বিরুদ্ধে নিজ জেলা সাতক্ষীরায় ভাই-বোন ও স্বজনদের সম্পত্তি দখলের অভিযোগও রয়েছে।

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ, কর্মকর্তার ২০ বছর কারাদণ্ড

শাপলা চত্বর গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিচার শুরুর আবেদন

শাপলা চত্বর হত্যাকাণ্ডে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন

আদালত থেকে পালানো হত্যা মামলার আসামি কাউসার কারাগারে