হোম > আইন-আদালত

অস্ত্র মামলায় সম্রাটের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, বিচার শুরু

স্টাফ রিপোর্টার

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অস্ত্র আইনে করা মামলায় অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২-এর বেঞ্চ সহকারী শাহাদাত এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ১৬ জানুয়ারি আসামিপক্ষের অব্যাহতি আবেদন নাকচ করে সম্রাটের বিরুদ্ধে চার্জ গঠন করে আদালত। এ সময় তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারক। একই সঙ্গে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৭ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৬ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাটকে গ্রেপ্তার করে র‌্যাব। এর পরে তার কাকরাইল অফিসে অভিযান চালিয়ে বিদেশি মদ, পিস্তল ও বন্যপ্রাণীর চামড়া উদ্ধার করা হয়।

বন্যপ্রাণীর চামড়া রাখার দায়ে তাকে ছয় মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। পরদিন ৭ অক্টোবর মাদক ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা করে র‌্যাব। তদন্ত শেষে ২০২০ সালের ৬ নভেম্বর আদালতে অভিযোগপত্র দেয় সংস্থাটি।

ফ্যাসিস্টের দোসর বিচারপতি খায়রুলের জামিন, মুক্তিতে বাধা নেই

ভাগ্নিকে নিপীড়নের মামলায় ইসতি মেডিকেলের এমডি কারাগারে

আদালতের বারান্দায় ট্র্যাজেডি, ভাগ্নের সাজা সইতে পারলেন না মামা

বার কাউন্সিলে অ্যাডহক কমিটি, চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল

জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলে কী করতে পারে কমিশন, জানালেন শিশির মনির

ট্রাইব্যুনালের হাজতখানায় ইনু

আসলাম চৌধুরীর রায় মাইলফলক হয়ে থাকবে

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, শপথ নিতে পারবেন না

হাসিনার গণহত্যার সহযোগী ইনুর রায় আজ