হোম > আইন-আদালত

বোয়ালমারীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় তিন যুবকের যাবজ্জীবন

উপজেলা প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর)

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় তিন যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারকেএবং জেলা ও দায়রা জজ মো. আবুল বাশার মিঞা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—নাসির মোল্লা (২০), সৈকত চন্দ্র মণ্ডল (২১) নাসির মোল্লা (২২)

মামলার নথি সূত্রে জানা যায়, ২০২০ সালের আগস্ট মাসে বোয়ালমারীর একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে বোয়ালমারী থানায় মামলা করা হয়। তদন্ত শেষে পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে রাষ্ট্রপক্ষের উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত জানায়, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। পরে আদালত তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

অর্থদণ্ডের আদায়কৃত অর্থ ভুক্তভোগীর পরিবারকে দেওয়ার জন্য জেলা কালেক্টরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী রতন রায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। এর ভিত্তিতেই আদালত তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে।

এমই

সিরাজগঞ্জে যুবদল নেতা হত্যা: স্ত্রীসহ দুইজনের যাবজ্জীবন

মানারাত বিশ্ববিদ্যালয়ের ছাত্র খুনের মামলায় বন্ধুর মৃত্যুদণ্ড

৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের রিট খারিজ

হত্যার উদ্দেশ্যে আঘাত: পাঁচজনের বিরুদ্ধে আম্মারের মামলা

সাবেক মেয়র লিটনসহ ৩৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

দীপু মনিকে জামিন কেন নয়, হাইকোর্টের রুল

শহীদ সামিদের কপালে গুলি লেগে মাথার পেছন থেকে বেরিয়ে যায়

বিচারপতি খায়রুলের জামিন বহাল, ‘মুক্তিতে বাধা নেই’

হেরোইন উদ্ধারের মামলায় মাদক কারবারির যাবজ্জীবন

স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড