হোম > আইন-আদালত

ব্যারিস্টার আরমান আত্মগোপনে ছিলেন, দাবি আসামিপক্ষের আইনজীবীর

আমার দেশ অনলাইন

ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান। ছবি : সংগৃহীত

ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান দীর্ঘ আট বছর আত্মগোপনে ছিলেন। কোনো আইনপ্রয়োগকারী সংস্থা তাকে গুম করেনি। টিএফআই সেলে গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জেরার সময় এ দাবি করেন কর্নেল কে এম আজাদের আইনজীবী আমিনুল গণি টিটো।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ জেরা অনুষ্ঠিত হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

জেরায় ব্যারিস্টার আরমানকে আইনজীবী টিটো বলেন, আপনি আত্মগোপনে ছিলেন। কোনো আইনপ্রয়োগকারী সংস্থা গুম করেনি। এছাড়া আপনার লেখা ‘আয়নাঘরের সাক্ষী, গুমজীবনের আট বছর’ বইয়ে বর্ণিত সব বিবরণী মিথ্যা বলেছেন। জবাবে এসব সত্য নয় বলে জানান তিনি।

আলামত নিয়ে আমিনুল গণির প্রশ্নে ব্যারিস্টার আরমান বলেন, আমার ঘাড়ের গামছা, পরনের লুঙ্গি ও টি-শার্টটি চেয়েছিলেন তদন্ত কর্মকর্তা। কিন্তু সংরক্ষণ না করায় দিতে পারিনি।

উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব ধ্বংস করেছেন কি না, জানতে চান আসামিপক্ষের আইনজীবী। জবাবে আরমান বলেন, এটা সত্য নয়, আমার ঘাড়ের গামছা, পরনের লুঙ্গি ও টি-শার্টটি ধ্বংস করেছি।

জেরার সময় ট্রাইব্যুনালে ব্যারিস্টার আরমানের গুমজীবন নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। আসামিপক্ষের আইনজীবীর আবেদনে প্রদর্শিত ভিডিওর ১৯ মিনিট ৪০ সেকেন্ডে লুঙ্গি-টিশার্ট ও ঘাড়ে গামছা পরা ছিলেন ব্যারিস্টার আরমান। যেটি সিসিটিভির ফুটেজ থেকে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এর পরিপ্রেক্ষিতে আইনজীবী টিটো বলেন, প্রামাণ্যচিত্র তৈরির উদ্দেশ্যেই আপনি এসব পরেছেন। জবাবে সাক্ষী বলেন, এটা সত্য নয় যে, প্রামাণ্যচিত্র বানানোর উদ্দেশে এসব পরেছি। এতে পরিহিত পোশাকের ফুটেজটি মূল সিসিটিভি থেকে নেওয়া।

এরপর লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেমসহ সাত আসামির পক্ষে জেরার জন্য সময় চান আইনজীবী তাবারক হোসেন। এ সময় আপত্তি জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। পরে জেরার জন্য আগামী ১০ মার্চ দিন নির্ধারণ করে ট্রাইব্যুনাল।

প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, শাইখ মাহদী, সুলতান মাহমুদসহ অন্যরা।

রাত পোহালেই ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন

মামলার জট কমাতে লিগ্যাল এইডকে আরও কার্যকর করার আহ্বান আইনমন্ত্রীর

আমি কাছে গিয়ে দেখি গুলি লেগে রাকিরেব তলপেট থেকে রক্ত বের হচ্ছে

হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৩১৩

গৃহকর্মী নির্যাতন মামলায় জামিন পেলেন বিমানের সাবেক এমডি সাফিকুর

এরশাদের মার্শাল ল’র সময় আমি কাউকে আটক করিনি: আযমী

প্রিজন ভ্যান দুর্ঘটনায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক আহত

পাঁচ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল

জাতীয় লিগ্যাল এইড দিবস পালন করবে ঢাকার অধস্তন আদালত

দেশি-বিদেশি এনডিসি কোর্স মেম্বারদের সুপ্রিম কোর্ট পরিদর্শন