হোম > আইন-আদালত

পাউবোর প্রধান প্রকৌশলীর মেয়ের বিদেশ যাওয়ার অনুমতি মেলেনি

স্টাফ রিপোর্টার

চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি মেলেনি পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রধান প্রকৌশলী আরিফ মোস্তফার মেয়ে সুবর্ণা মোস্তফা।

মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত আবেদনটি নাকচ করেন।

এর আগে সুবর্ণা মোস্তফার পক্ষে ব্যারিস্টার কাজী মারুফুল আলম বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন করেন। রাষ্ট্র পক্ষে দুদকের পাবলিক প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমী বিদেশ গমনের বিরোধিতা করেন। শুনানি শেষে আবেদনটি নাকচ করেন আদালত।

আবেদনে বলা হয়, সুবর্ণা মোস্তফার বাবা আরিফ মোস্তফার বিরুদ্ধে দুদকের মামলার অভিযোগ রয়েছে। কিন্তু তিনি পরিবারসহ আলাদা থাকেন। দুদক যেসব অভিযোগের কথা বলেছে, এর সঙ্গে তার কোন সংশ্লিষ্টতা নেই। তার তিনটি সন্তান রয়েছে। অভিযোগকারীরা এ মামলায় মিথ্যা ও অন্যায়ভাবে তাকে যুক্ত করেছে। তিনি লিভারের টিউমার, তলপেটের টিউমার, হেপাটাইটিস বি রোগে আক্রান্ত। জরুরি ভিত্তিতে চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংককে নেয়া প্রয়োজন। আপনার কাছে ন্যায় বিচার চাচ্ছি।

দেলোয়ার জাহান শুনানিতে বলেন, আরিফ মোস্তফার বিরুদ্ধে সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। বিভিন্ন প্রকল্পে ‘দুর্নীতির’ অর্থ দিয়ে তার স্ত্রী তাহেরা মোস্তফার নামে খুলনার বিভিন্ন মৌজায় শত শত বিঘা জমি কিনেছেন। খুলনা শহরে একাধিক বাড়ি করেছেন, বিভিন্ন কোম্পানিতে শত শত কোটি টাকা বিনিয়োগ করে শেয়ার কিনেছেন। কোম্পানির মাধ্যমে নিজ কার্যালয়সহ বিভিন্ন দপ্তরের টেন্ডারে অংশ নিয়ে ‘অনৈতিক প্রভাব খাটিয়ে কাজ বাগিয়ে নিয়ে শত শত কোটি টাকার অবৈধ’ সম্পদ গড়ে তুলেছেন। আরিফ মোস্তফা খুলনা শহরে ষষ্ঠ তলা বাড়ি, গুলশান-২ ও ধানমন্ডিতে একাধিক ফ্ল্যাট, নিজ এলাকায় ৫০ বিঘা জমি, স্ত্রীর নামে খুলনায় ১০০ বিঘা জমি, স্ত্রী ও ভাই-বোনদের নামে বিভিন্ন ব্যাংকে সঞ্চয়পত্র ও এফডিআর কিনেছেন। এছাড়া বিপুল স্বর্ণ কেনাসহ তার বিরুদ্ধে বিভিন্ন ‘অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ’ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে। এসব অবৈধ সম্পদ অর্জনের সঙ্গে তার পরিবারও যুক্ত রয়েছে। তার মেয়ে বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যহত হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, গত ১৫ মে পানি উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলী আরিফ মোস্তফা, তার স্ত্রী তাহেরা মোস্তফা, মেয়ে সুবর্ণা মোস্তফা ও ছেলে তাইফ মোস্তফার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ, কর্মকর্তার ২০ বছর কারাদণ্ড

শাপলা চত্বর গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিচার শুরুর আবেদন

শাপলা চত্বর হত্যাকাণ্ডে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন

আদালত থেকে পালানো হত্যা মামলার আসামি কাউসার কারাগারে

হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি আজ