হোম > আইন-আদালত

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে আইনি নোটিশ

স্টাফ রিপোর্টার

নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেওয়ার আগেই চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে আইনি নোটিশ দিয়েছে ‘জনতার বাংলাদেশ পার্টি। বৃহস্পতিবার দলটির চেয়ারম্যান শফিকুল ইসলাম সবুজ খান তাকে এ নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে বলা হয়, চলতি বছরের ১৩ মার্চ অ্যাডভোকেট শফিকুল ইসলাম সবুজ খান জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ‘জনতার বাংলাদেশ পার্টি’ নামে দল ঘোষণা করে আত্মপ্রকাশ ঘটান। এরপর গত ২০ এপ্রিল দলটির নিবন্ধনের জন্য জাতীয় নির্বাচন কমিশনে কাগজপত্র জমা দেয়া হয়।

কিন্তু গণমাধ্যমে ইলিয়াস কাঞ্চন ‘জনতার পার্টি বাংলাদেশ’ নামে নতুন একটি দল ২৫ এপ্রিল ঘোষণা করতে যাচ্ছেন বলে জানতে পারে দলটি।

এতে দেখা যায়, জনতার বাংলাদেশ পার্টি ও জনতার পার্টি বাংলাদেশ প্রায় একই রূপ নাম। একই নাম হওয়ায় সারা দেশে ছড়িয়ে থাকা দলীয় নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং তারা হতাশা ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। এতে দলটির মারাত্মক ক্ষতিসহ গণতন্ত্রের সৌন্দর্য নষ্ট হচ্ছে বলে নোটিশে উল্লেখ করা হয়।

নোটিশে আরো উল্লেখ করা হয়, জনতা নামটি ব্যবহার করে ইতিমধ্যে অনেকগুলো দলের আত্মপ্রকাশ ঘটেছে। এগুলো হল, জনতার বাংলাদেশ পার্টি, জাতীয় জনতা পার্টি, বাংলাদেশ জনতা পার্টি, আমজনতা পার্টি, আ-আমজনতা পার্টি, মাইনরিটি জনতা পার্টি, দেশ জনতার পার্টি, স্বাধীন জনতা পার্টি, ছাত্রজনতা পার্টি ইত্যাদি। দলগুলোর নাম কাছাকাছি হওয়ায় সাধারণ জনগণের মধ্যেও এ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।

এতে বলা হয়, রাজনৈতিক দলগুলো কোনো হাসি-তামাশার পাত্র হতে পারে না। তাই ইলিয়াস কাঞ্চন সম্মানিত ব্যক্তি হিসেবে তাকে জনতার বাংলাদেশ পার্টির পক্ষ থেকে ‘জনতার পার্টি বাংলাদেশ’ নামে দল গঠন করা থেকে বিরত থাকার জন্য লিগ্যাল নোটিশের মাধ্যমে আহ্বান জানানো হয়েছে। এই আহ্বানে সাড়া না পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী গ্রেপ্তার

অধ্যাপক ডা. আসাদুর রহমানের ওপর হামলা, রিমান্ডে সানি সাহা

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১০ ডিসেম্বর

সাবেক সিটিটিসি প্রধান আসাদুজ্জামানসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ইনুর ১০ বছর কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

উগ্রবাদ ও নাশকতার অভিযোগে গ্রেপ্তার ১২ যুবক তিন দিনের রিমান্ড

উগ্রবাদী তৎপরতা: ১১ যুবকের ৭ দিনের রিমান্ড আবেদন সিটিটিসির

জিয়াউলের নেতৃত্বে ২২ হত্যা, জানতেন রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি

একযোগে ৯৯ বিচারককে বদলি