হোম > আইন-আদালত

সেনাবাহিনীর পেশাদারিত্ব নষ্ট করে দেশের সার্বভৌমত্ব অরক্ষিত করেছিল হাসিনা

ট্রাইব্যুনালে ব্যারিস্টার আরমান

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

জুডিশিয়াল কিলিংয়ের শিকার জামায়াত নেতা মীর কাসেম আলীর পুত্র ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমান বলেছেন, বাংলাদেশের সার্বভৌমত্বের অদন্তপ্রহরী দেশের সেনাবাহিনী। যতদিন পর্যন্ত সশস্ত্র বাহিনী এবং সেনাবাহিনীর পেশাদারিত্ব থাকবে, বাংলাদেশের সার্বভৌমত্বও অটুট থাকবে। এটা জেনে ফ্যাসিস্ট শেখ হাসিনা গুমের মত মানবতাবিরোধী অপরাধে সেনাবাহিনীর দেশপ্রেমিক সদস্যদের ব্যবহার করেছিলো। উদ্দেশ্য ছিল সেনাবাহিনীর পেশাদারিত্ব নষ্ট করা। এর মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্বকে অরক্ষিত করে দিয়েছিলেন তিনি।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ র‍্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন সেলে (টিএফআই) গুমের মামলার জবানবন্দি শেষে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

আরমান বলেন, গুমের একজন ভূক্তভোগী হিসেবে আমার প্রত্যাশা বাংলাদেশের মানুষের অধিকার হবে সবচাইতে পবিত্র জিনিস। এই অধিকার আদায়ে বাংলাদেশের সেনাবাহিনী হবে সবচাইতে সম্মানিত এবং বাংলাদেশের মানুষের সর্বশেষ আস্থার স্থল। আমার আহ্বান, বাংলাদেশের সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনীকে যে পবিত্র স্থানে আছে, যেন আর কেউ কোনদিন অপব্যবহার না করে। যে যত ক্ষমতাধর ব্যক্তি হোক, যত ক্ষমতাধর দল হোক, যত পরাশক্তির সাথে তার যত যোগাযোগই থাকুক না কেন, বাংলাদেশের মানুষের অধিকার আর কেউ কোনদিনই নষ্ট করতে পারবে না। এটাই আমাদের লক্ষ্য। এই বিচারের মাধ্যমে আমরা যেন তা অর্জন করতে পারি।

অন্য এক প্রশ্নের জবাবে আরমান বলেন, বাংলাদেশের সংবিধান আমাদের যে অধিকার দিয়েছে, সেই অধিকার যদি কেউ কেড়ে নেন, সংবিধান অনুযায়ী এটা রাষ্ট্রদ্রোহ।

আওয়ামী লীগের দেড় দশকের শাসনামলে টিএফআই সেলে গুম ও নির্যাতনের মামলায় হাসিনা ও সাবেক-বর্তমান ১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন তিনি। এই মামলায় ১০ জন সেনা কর্মকর্তা গ্রেপ্তার রয়েছেন।

বিচারকদের বাণিজ্যিক কোচিং কার্যক্রমে নিষেধাজ্ঞা

প্রত্যেকটি গুমের ঘটনা গুরুত্ব দিয়ে বিচার নিশ্চিত করা হবে: চিফ প্রসিকিউটর

শওকত আলীর অর্থ পাচার: ৩০ দিনে অনুসন্ধান নিষ্পত্তির নির্দেশ

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

ঢামেক অধ্যাপকের ওপর হামলা মামলায় জীবন রিমান্ডে

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় ‘হাতকাটা কাশেম’ রিমান্ডে

ঢাকা ক্লাবের সভাপতিসহ চারজনের নামে মামলা, সমন জারি

সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের ৩ মামলার অনুমোদন

সেনা কর্মকর্তা মিফতাহ ও সাবেক এমপি বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ

হাসিনাসহ সাতজনকে আদালতে হাজির করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ