হোম > আইন-আদালত

এবার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো অভিনেতা সিদ্দিককে

আতিকুর রহমান নগরী

জুলাই আন্দোলনে রাজধানীর গুলশান থানার একটি হত্যা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত তার গ্রেপ্তার আবেদন মঞ্জুর করেন।

গত ১২ আগস্টে সিদ্দিককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই সামিউল ইসলাম। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য আজ দিন ধার্য করেছিলেন।

আজ সকালে সিদ্দিকের উপস্থিতিতে শুনানির পর বিচারক গুলশানে ফার্নিচার কর্মচারী পারভেজ বেপারী হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জানিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, আন্দোলনের মধ্যে গত বছরের ১৯ জুলাই গুলশানের সুবাস্তু টাওয়ারের সামনে বন্ধুদের সঙ্গে আন্দোলনে অংশ নেন ফার্নিচার কর্মচারী পারভেজ বেপারী। ওই দিন জুমার নামাজের পর আসামিদের ছোড়া গুলিতে আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর পারভেজের বাবা মো. সবুজ গত বছরের ২ জুলাই গুলশান থানায় মামলা করেন।

গত ২৯ এপ্রিল বিকেলে রাজধানীর বেইলি রোড এলাকা থেকে সিদ্দিককে আটক করে একদল যুবক। পরে সিদ্দিককে মারধর করে রমনা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রমনা থানা পুলিশ পরে তাকে গুলশান থানায় নিয়ে যায়। পরদিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের হেফাজতে পায় পুলিশ। রিমান্ড শেষে সিদ্দিককে কারাগারে পাঠানো হয়।

ফ্যাসিস্টের দোসর বিচারপতি খায়রুলের জামিন, মুক্তিতে বাধা নেই

ভাগ্নিকে নিপীড়নের মামলায় ইসতি মেডিকেলের এমডি কারাগারে

আদালতের বারান্দায় ট্র্যাজেডি, ভাগ্নের সাজা সইতে পারলেন না মামা

বার কাউন্সিলে অ্যাডহক কমিটি, চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল

জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলে কী করতে পারে কমিশন, জানালেন শিশির মনির

ট্রাইব্যুনালের হাজতখানায় ইনু

আসলাম চৌধুরীর রায় মাইলফলক হয়ে থাকবে

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, শপথ নিতে পারবেন না

হাসিনার গণহত্যার সহযোগী ইনুর রায় আজ