হোম > আইন-আদালত

সিএমএম আদালতে মাহমুদুর রহমান

আতিকুর রহমান নগরী

দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা ও অগ্নিসংযোগের সাথে আমার দেশ পত্রিকাকে জড়িয়ে মিথ্যা প্রচারণা চালানোর অভিযোগে দুইজনের বিরুদ্ধে মামলা করতে সিএমএম আদালতে গেলেন মাহমুদুর রহমান। রোববার বেলা সাড়ে ১১টার দিতে তিনি আদালতে পৌঁছান।

এরপর দুপুরে ১২টার দিকে ঢাকার সিএমএম আদালতে মামলা করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। আমার দেশের পক্ষে সম্পাদক মাহমুদুর রহমান নিজে এবং ব্যারিস্টার তানভীর আল আমিন শুনানি করেছেন।

এ সময় সিএমএম আদালতের ১০ নম্বর কোর্টের ম্যাজিস্ট্রেট জুয়েল রানা বলেন, ৫০৫ ধারার মামলায় সরকারের অনুমতি সাপেক্ষে আদেশ দেওয়া হবে।

অভিযুক্তরা হলেন রাশেদুল হক মল্লিক ওরফে মারুফ মল্লিক এবং এ কে এম ওয়াহিদুজ্জামান এপোলো।

মামলার অভিযোগ থেকে জানা যায়, রাশেদুল হক মল্লিক ওরফে মারুফ মল্লিক ও এ কে এম ওয়াহিদুজ্জামান এপোলো নামক দুই ব্যক্তি ১৯ ডিসেম্বর তাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমার দেশ পত্রিকার বিরুদ্ধে জনমনে ঘৃণা-বিদ্বেষ সৃষ্টির জন্য বানোয়াট ও মিথ্যা অভিযোগ করেন। সেই বিদ্বেষপূর্ণ প্রচারণার বিরুদ্ধে ঢাকার ১০ নম্বর সিএমএম আদালতে দণ্ডবিধির ৫০০ ও ৫০৫ এবং ১০ ধারায় মামলায় করেছেন মাহমুদুর রহমান।

আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাদের জেলহাজতে রেখে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে আদালতের কাছে আবেদন করেছেন মাহমুদুর রহমান।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর শহীদ ওসমান হাদির সিঙ্গাপুরে ইন্তেকালের খবর গণমাধ্যমে প্রচারিত হলে একদল উচ্ছৃঙ্খল জনতা প্রথম আলোর সহযোগী প্রকাশনা প্রতিষ্ঠান প্রথমা অফিস ও ডেইলি স্টারে হামলা চালিয়ে ভাংচুর করে এবং আগুন লাগিয়ে দেয়। পুলিশ ইতোমধ্যে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৮ জনকে গ্রেপ্তার করেছে।

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ, কর্মকর্তার ২০ বছর কারাদণ্ড

শাপলা চত্বর গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিচার শুরুর আবেদন

শাপলা চত্বর হত্যাকাণ্ডে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন

আদালত থেকে পালানো হত্যা মামলার আসামি কাউসার কারাগারে

হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি আজ

আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ