হোম > আইন-আদালত

কোন দেশের নাগরিকত্ব নিয়েছিলেন গফুর ভূঁইয়া, ফেঁসে গেলেন কিভাবে

স্টাফ রিপোর্টার

বিদেশি নাগরিকত্ব নিয়েও তা হলফনামায় গোপন করে মিথ্যা তথ্য দেয়ায় কুমিল্লা-১০ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী গফুর ভূঁইয়ার শেষ রক্ষা হলো না। তিনি বিষয়টি স্বীকার করে শেষ পর্যন্ত হাইকোর্টের দ্বারস্থ হলেও তার রিট আবেদন খারিজ করে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ফলে তিনি আর জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

জানা যায়, তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক হলেও নিবাচনি হলফনামায় পুরোপুরি গোপন করেন। কিন্তু মো. আবদুল গফুর ভূঁইয়ার এ বিষয়টি তুলে এনে প্রার্থিতা চ্যালেঞ্জ করে আপিল করেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) প্রার্থী কাজি নুরে আলম সিদ্দিকি। গত ১৮ জানুয়ারি বিকেলে নির্বাচন কমিশন উভয় পক্ষের শুনানি শেষে আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিল করে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ফিদা এম কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অভিযোগকারীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু, অ্যাডভোকেট ইউসুফ আলী। ইসির পক্ষে ছিলেন অ্যাডভোকেট ফয়জুল্লাহ ফয়েজ।

গত ২০ জানুয়ারি দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে নির্বাচন কমিশন কুমিল্লা-১০ আসনে (লালমাই-নাঙ্গলকোট) প্রার্থিতা বাতিল করায় হাইকোর্টে রিট করেন বিএনপি মনোনীত প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়া। 

অভিযোগকারীর পক্ষের হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু বলেন, প্রার্থী গফুর ভূইয়া জেনেশুনেই হলফনামায় তার দ্বৈতনাগরিকত্বের তথ্য গোপন করেছেন। পরবর্তীতে ফেঁসে গিয়ে নাগরিকত্ব ত্যাগের লোক দেখানো আবেদন করা হলেও তাও যথাযথ হয়নি। আর হলফনামায় মিথ্যা তথ্য দেয়া, এটাই বড় অপরাধ।

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ, কর্মকর্তার ২০ বছর কারাদণ্ড

শাপলা চত্বর গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিচার শুরুর আবেদন

শাপলা চত্বর হত্যাকাণ্ডে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন

আদালত থেকে পালানো হত্যা মামলার আসামি কাউসার কারাগারে