হোম > আইন-আদালত

হাজী সেলিমের অবৈধ স্থাপনা উচ্ছেদ করল ঢাকা জেলা প্রশাসন

স্টাফ রিপোর্টার

সরকারি খাস জমি দখল করে টানা দুই দশকের বেশি সময় ধরে রাজধানীর লালবাগ এলাকায় গড়ে তোলা হাজী সেলিমের মদিনা গ্রুপের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকার জেলা প্রশাসন।

বুধবার (১৩ মে) ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানমের নেতৃত্বে জেলা প্রশাসনের একটি টিম এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

ঢাকা জেলা প্রশাসন সূত্রে জানা যায়, লালবাগ মৌজার ১ নম্বর খাস খতিয়ানের সরকারি জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ ও ব্যবহার করে আসছিল হাজী সেলিমের মালিকানাধীন মদিনা গ্রুপ। এ ঘটনায় উচ্ছেদ মোকদ্দমার আলোকে গত ১৩ এপ্রিল সহকারী কমিশনার (ভূমি) দখল পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় চিঠি ইস্যু করেন।

এরপর দখলদার পক্ষ উচ্চ আদালতে রিট মামলা দায়ের করে স্থগিতাদেশ নেয়। তবে সরকার পক্ষ সিভিল বিবিধ মামলা দায়ের করলে গত ১২ মে চেম্বার জজ আদালত পূর্বের স্থগিতাদেশ স্থগিত করেন। আদালতের ওই আদেশের পরই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে অবৈধ স্থাপনা ভেঙে সরকারি জমির দখল পুনরুদ্ধার করা হয়। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, সরকারি জমি দখল করে কেউ অবৈধ স্থাপনা নির্মাণ করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা সরকারি জমি উদ্ধার করেছি এবং এ ধরনের অভিযান চলমান থাকবে।

জেলা প্রশাসক আরও বলেন, সরকারি সম্পত্তি জনগণের সম্পদ। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অবৈধভাবে এসব জমি দখল করতে না পারে, সে বিষয়ে জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

ফরিদা খানম বলেন, নিঃসন্দেহে এ অভিযান দখলদারদের জন্য একটি স্পষ্ট বার্তা। বছরের পর বছর সরকারি জমি দখল করে যারা অবৈধ স্থাপনা নির্মাণ করেছে, যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সেসব স্থাপনা গুড়িয়ে দেওয়া হবে।

স্থানীয় বাসিন্দারা জেলা প্রশাসনের এ উদ্যেগকে স্বাগত জানিয়ে অনেকে বলেন, জেলা প্রশাসকের এ উদ্যোগ সাহসী ও সময়োপযোগী। তাদের ভাষ্য, দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলা হলেও প্রভাবশালী হওয়ায় কেউ এটার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। অবশেষে জেলা প্রশাসনের কঠোর অবস্থানের কারণে সরকারি জমি উদ্ধার হওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। তারা মনে করছেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে সরকারি সম্পত্তি দখলের প্রবণতা অনেকটাই কমে আসবে।

এএস

পলকের নির্দেশে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট সেবা বন্ধ হয়

রবীন্দ্রনাথের ছবি মোছার চেষ্টা, আয়াস-সাকিবুল-সুজন-রিমি রিমান্ডে

এমপি গাজী নজরুলের জামিন আবেদন আবার নামঞ্জুর

মুগ্ধ হত্যায় ২৬ আসামির বিচার শুরুর আদেশ

রূপনগর থানা ছাত্রলীগের সভাপতি মিঠু আটক

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১

শাহজাহানপুরে ফরহাদ হত্যায় বোন-ভগ্নিপতি ৩ দিনের রিমান্ডে

হাসিনার বিরোধী মত দমনের কারিগর জিয়াউল, হত্যা করেন কমপক্ষে ১৫০

গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় নাগরিক ফের ৩ দিনের রিমান্ডে

পিপিকে পলকের হুমকি—‘তার স্থান আর আমার স্থান বেশি দূরে নয়’