হোম > আইন-আদালত

জামায়াত নেতাকে ক্রসফায়ারে হত্যায় র‌্যাবের বিরুদ্ধে অভিযোগ

স্টাফ রিপোর্টার

রাজশাহীর জামায়াত নেতা মো. শাহাদাতকে ক্রসফায়ারে নৃশংসভাবে হত্যার অভিযোগে র‌্যাবের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন নিহতের পরিবার।

বৃহস্পতিবার নিহতের স্ত্রী রিনা খাতুন রেশমী এ অভিযোগ দাখিল করেন। অভিযোগে বলা হয়, র‌্যাব ২০১৩ সালের ৪ মে রাজশাহীর জামায়াত নেতা শাহাদাতকে ঢাকার মিরপুর হতে গ্রেফতার করে। তিনি ৩ মে দুপুরে রাজশাহী হতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। ঢাকায় জামায়াতে ইসলামীর একটি সমাবেশে এবং পরবর্তীতে ৫ মে হেফাজতের মহাসমাবেশে যোগদান করার কথা ছিল তার। কিন্তু ৪ ঠা মে দুপুর হতে তার ফোন বন্ধ পেয়ে আত্মীয়স্বজন উদ্বেগ্ন হয়ে উঠেন।

স্থানীয় মতিহার থানায় অভিযোগ করতে গেলে পুলিশ জিডি নিতে অস্বীকার করে।  পরবর্তীতে তার স্ত্রী জানতে পারেন তার স্বামীকে র‌্যাব গ্রেফতার করেছে। এর পরিপ্রেক্ষিতে র‌্যাবের বিভিন্ন অফিসে যোগাযোগ করলেও র‌্যাব গ্রেফতারের খবরটি অস্বীকার করে। এভাবে তার পরিবারকে উদ্বিগ্ন রেখে ১২ মে মধ্যরাতে আটককৃত শাহাদাতকে তার বাড়ীর নিকট রাজশাহী রেডিও সেন্টার মাঠে ক্রসফায়ারে হত্যা করা হয়। তার আত্মীয় স্বজন খবর পেয়ে ভোরে গুলিতে ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে। আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যূনাল কর্মকর্তারা জানান, নিহত জামায়াত নেতা শাহাদাতের স্ত্রীর এ অভিযোগের প্রেক্ষিতে যথাযথ তদন্ত সাপেক্ষে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।  

ফ্যাসিস্টের দোসর বিচারপতি খায়রুলের জামিন, মুক্তিতে বাধা নেই

ভাগ্নিকে নিপীড়নের মামলায় ইসতি মেডিকেলের এমডি কারাগারে

আদালতের বারান্দায় ট্র্যাজেডি, ভাগ্নের সাজা সইতে পারলেন না মামা

বার কাউন্সিলে অ্যাডহক কমিটি, চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল

জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলে কী করতে পারে কমিশন, জানালেন শিশির মনির

ট্রাইব্যুনালের হাজতখানায় ইনু

আসলাম চৌধুরীর রায় মাইলফলক হয়ে থাকবে

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, শপথ নিতে পারবেন না

হাসিনার গণহত্যার সহযোগী ইনুর রায় আজ