হোম > আইন-আদালত

এমপি হেনরীর সম্পত্তি ক্রোকের নির্দেশ

স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি জান্নাত আরা হেনরীর জমি, ফ্ল্যাটসহ ৪৫টি স্থাবর সম্পত্তি এবং ১৬টি গাড়ি ও ১৯ ব্যাংক হিসাবে থাকা প্রায় ৫৭ কোটি টাকা ও যৌথ মালিকানাধীন চারটি কোম্পানির ১ কোটি ৩৪ লাখ টাকা ক্রোকের আদেশ দিয়েছে আদালত।

রোববার ঢাকার সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। এদিন আদালতে দুদকের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর রেজাউল করিম রেজা।

তিনি বলেন, দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ এসব সম্পত্তি ক্রোক করার জন্য আবেদন করলে আবেদন মঞ্জুর করেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, হেনরী স্কুলশিক্ষকের চাকরি করা অবস্থায় ২০০৮ সালের সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। এরপর ২০০৯ সালে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পান। তার দায়িত্বকালে আলোচিত হলমার্ক ঋণ কেলেঙ্কারির ঘটনা ঘটে। এ ঘটনায় পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্যের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে।

সর্বশেষ ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনীত হন তিনি। তবে ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সরকারের পতনে অন্যদের সঙ্গে এমপি হিসেবে তিনিও বৈধতা হারান।

হেনরী ও তার স্বামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় তিনটি হত্যা ও একটি অস্ত্র মামলা রয়েছে। গত ১ অক্টোবর মৌলভীবাজার গ্রেপ্তার হয়ে হেনরী ও তার স্বামী শামীম তালুকদার। বর্তমানে তারা কারাগারে রয়েছেন।

জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে সরকার-বিরোধীদল ব্যর্থ: তাজুল ইসলাম

নারী নির্যাতন মামলায় পিডিবির সাবেক প্রধান প্রকৌশলীর স্ত্রী ও ছেলে কারাগারে

একাধিক বিয়ের তথ্য গোপন করায় ক্ষতিপূরণ চেয়ে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা

সাবেক এমপি প্রিন্সের জমি-গাড়ি ক্রোক, ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

চিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাইকোর্ট

আন্দোলনে যাওয়ার আগে ছেলে বলল, ‘আব্বু দোয়া কর’, ফিরল লাশ হয়ে

কাদেরসহ সাতজনের মামলার রায় আগামী সপ্তাহে

হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

সাবেক মন্ত্রী ইনু, শাহরিয়ার কবিরসহ ১১ জন ট্রাইব্যুনালে

গৃহকর্মীর মৃত্যু: স্ত্রীসহ ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকের বিচার শুরু