হোম > আইন-আদালত

বড়দিনে আতশবাজি পটকা ও ফানুস নিষিদ্ধ

স্পোর্টস রিপোর্টার

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান বড়দিনকে সামনে রেখে রাজধানীতে সকল প্রকার আতশবাজি, পটকা ফুটানো এবং ফানুস ওড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার ডিএমপি কমিশনার শেখ মো: সাজ্জাত আলী (এনডিসি) স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, আগামী ২৫ ডিসেম্বর বুধবার খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান বড়দিন । উক্ত অনুষ্ঠান ভাবগম্ভীর ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ক্ষমতাবলে ২৪ ডিসেম্বর মঙ্গলবার রাত ১ টা থেকে ২৫ ডিসেম্বর বুধবার রাত ১২টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সকল প্রকার আতশবাজি, পটকা ফুটানো এবং ফানুস ওড়ানো নিষিদ্ধ।

বিজ্ঞপ্তিতে বড়দিন অনুষ্ঠান সুষ্ঠু ও নিরাপদে অনুষ্ঠানের লক্ষ্যে নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।

ফ্যাসিস্টের দোসর বিচারপতি খায়রুলের জামিন, মুক্তিতে বাধা নেই

ভাগ্নিকে নিপীড়নের মামলায় ইসতি মেডিকেলের এমডি কারাগারে

আদালতের বারান্দায় ট্র্যাজেডি, ভাগ্নের সাজা সইতে পারলেন না মামা

বার কাউন্সিলে অ্যাডহক কমিটি, চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল

জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলে কী করতে পারে কমিশন, জানালেন শিশির মনির

ট্রাইব্যুনালের হাজতখানায় ইনু

আসলাম চৌধুরীর রায় মাইলফলক হয়ে থাকবে

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, শপথ নিতে পারবেন না

হাসিনার গণহত্যার সহযোগী ইনুর রায় আজ