হোম > আইন-আদালত

বাংলাদেশ আইন সমিতির আহ্বায়ক মনির, সদস্য সচিব কামাল

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ আইন সমিতির নতুন কার্যকরী কমিটির আহ্বায়ক হিসাবে সুপ্রিম কোর্টে আইনজীবী ও সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল মনির হোসেন ও সদস্য সচিব হিসাবে সুপ্রিম কোর্টের আইনজীবী মোঃ কামাল হোসেন দায়িত্ব গ্রহন করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটরিয়ামে সমিতির জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সমিতির পূর্বের কার্যকরী কমিটি নতুন কমিটির নিকট সমিতির সকল দায়িত্বভার হস্তান্তর করেন।

সভায় নতুন কার্যকরী কমিটির আহ্বায়ক মনির হোসেন বলেন, আমাদের এই সমিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের একটি সমিতি। সমিতির সদস্যগণ দেশের ক্রান্তিকালসহ বিভিন্ন সময়ে দেশের বিচারালয়সহ যাবতীয় অঙ্গনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দেশের মানুষের মৌলিক মানবাধিকার রক্ষায় ও সুষ্ঠু ও ন্যায়বিচার প্রাপ্তির ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমি এই সমিতির একজন সদস্য হিসাবে অত্যন্ত গর্বিত ও আনন্দিত।

ফ্যাসিস্টের দোসর বিচারপতি খায়রুলের জামিন, মুক্তিতে বাধা নেই

ভাগ্নিকে নিপীড়নের মামলায় ইসতি মেডিকেলের এমডি কারাগারে

আদালতের বারান্দায় ট্র্যাজেডি, ভাগ্নের সাজা সইতে পারলেন না মামা

বার কাউন্সিলে অ্যাডহক কমিটি, চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল

জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলে কী করতে পারে কমিশন, জানালেন শিশির মনির

ট্রাইব্যুনালের হাজতখানায় ইনু

আসলাম চৌধুরীর রায় মাইলফলক হয়ে থাকবে

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, শপথ নিতে পারবেন না

হাসিনার গণহত্যার সহযোগী ইনুর রায় আজ