হোম > আইন-আদালত

আত্নসমর্পণ করেও প্রত্যাহার করলেন আমিন মোহাম্মদের স্বত্বাধিকারী

বেইলী রোডে অগ্নিকান্ড

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় করা মামলার আসামি আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের স্বত্বাধিকারী মো. রমজানুল হক নিহাদ আদালতে আত্মসমর্পণপূর্বক জামিন আবেদন করে প্রত্যাহার করে নিয়েছেন। তবে অপর আসামি হাক্কা ঢাকা রেস্টুরেন্টের স্বত্বাধিকারী আদিব আলম জামিন পেয়েছেন।

রোববার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালত ৫ হাজার টাকা মুচলেকায় আদিবের জামিন মঞ্জুর করেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করেন তারা। পরে আমিন মোহাম্মদের স্বত্বাধিকারী রমজানুল হক নিহাদ জামিন আবেদন প্রত্যাহার করে নেন। অপর আসামি আদিবের পক্ষে আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে ওই আদেশ দেন আদালত।

এর আগে গত ১৯ এপ্রিল বেইলি রোডের অধিকাংশের ঘটনায় ভবনের বিভিন্ন রেস্টুরেন্টের মালিকসহ ২২ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র আমলে গ্রহণ করেছেন আদালত। ওইদিন এ মামলায় পলাতক ১৩ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করা হয়। আগামী ১৯ মে আসামিদের গ্রেপ্তার সংক্রান্ত শুনানির জন্য দিন ধার্য রয়েছে। ওইদিন অভিযোগপত্রভুক্ত ২২ জনের মধ্যে ৯ জন আদালতে হাজির ছিলেন। অপর ১৩ জন অনুপস্থিত থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া আসামিরা হলেন- আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের স্বত্বাধিকারী মো. রমজানুল হক নিহাদ, চায়ের চুমুক কফিশপের স্পেস মালিক ইকবাল হোসেন কাউসার, মেজবানিখানা রেস্টুরেন্টের স্বত্বাধিকারী লতিফুর নেহার, খালেদ মোহাম্মদ সাইফুল্লাহ ও অঞ্জন কুমার সাহা, এ্যামব্রোশিয়া রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মো. মুসফিকুর রহমান, পিৎজা ইন রেস্টুরেন্টের স্বত্বাধিকারী জগলুল হাসান, স্ট্রিট ওভেন রেস্টুরেন্টের স্বত্বাধিকারী আশিকুর রহমান ও হোসাইন মোহাম্মদ তারেক, ফুকো রেস্টুরেন্টের স্বত্বাধিকারী রাসেল আহম্মেদ, মো. সাদরিল আহম্মেদ শুভ, আদিব আলম, রাফি উজ-জাহেদ ও শাহ ফয়সাল নাবিদ। অপর আসামিরা জামিনে রয়েছেন।

আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির সাতটি ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় গত ২ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডির পরিদর্শক শাহ জালাল মুন্সী এ অভিযোগ পত্র জমা দেন। অভিযোগপত্রে উল্লিখিত আসামিরা হলেন- চায়ের চুমুক কফিশপের স্বত্বাধিকারী আনোয়ারুল হক, আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের স্বত্বাধিকারী মো. রমজানুল হক নিহাদ, আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের ম্যানেজার মুন্সি হামিমুল আলম বিপুল, কাচ্চি ভাই, খানাজ এবং তাওয়াজ রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মো. সোহেল সিরাজ, চায়ের চুমুক কফিশপের স্পেস মালিক ইকবাল হোসেন কাউসার, কাচ্চি ভাই রেস্টুরেন্টের ম্যানেজার জেইন উদ্দিন জিসান, জেস্টি রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহর আলী পলাশ ও মো. ফরহাদ নাসিম মো. ফুকো রেস্টুরেন্টের স্বত্বাধিকারী আব্দুল্লাহ আল মতিন, ৬ষ্ঠ তলার ম্যানেজার মো. নজরুল ইসলাম খাঁন, মেজবানিখানা রেস্টুরেন্টের স্বত্বাধিকারী লতিফুর নেহার, খালেদ মোহাম্মদ সাইফুল্লাহ ও অঞ্জন কুমার সাহা, এ্যামব্রোশিয়া রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মো. মুসফিকুর রহমান, পিৎজাইন রেস্টুরেন্টের স্বত্বাধিকারী জগলুল হাসান, স্ট্রিট ওভেন রেস্টুরেন্টের স্বত্বাধিকারী আশিকুর রহমান ও হোসাইন মোহাম্মদ তারেক, ফুকো রেস্টুরেন্টের স্বত্বাধিকারী রাসেল আহম্মেদ, মো. সাদরিল আহম্মেদ শুভ, আদিব আলম, রাফি উজ-জাহেদ ও শাহ ফয়সাল নাবিদ।

অভিযোগ পত্রে উল্লেখ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে সরকারি বিধি-নিষেধ অমান্য করেন। তারা সরকারের বিভিন্ন দপ্তরের বৈধ অনুমোদন না নিয়ে নিয়ম-নীতি না মেনে অবৈধভাবে হোটেল ব্যবসা পরিচালনাসহ হোটেলে গ্যাস সিলিন্ডার ও ইলেকট্রিক ওভেন ব্যবহার করেন। যে কারণে ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি রাত পৌনে ১০টার অগ্নিকাণ্ডে ৪৬ জন লোক নিহত হয়। এর মধ্যে ৩ জন সম্পূর্ণরূপে আগুনে পুড়ে মারা যান।

২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যু হয়। ১১ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন। আর জীবিত উদ্ধার করা হয় ৭৫ জনকে। এ ঘটনায় ওই বছরের ১ মার্চ রাজধানীর রমনা থানায় মামলা করে পুলিশ।

বিসিবি নির্বাচনে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট

আপিলেও জামিন বহাল আইভির, পেতে পারেন মুক্তি

পথশিশুদের সুরক্ষায় নীতিমালা করতে হাইকোর্টের রুল জারি

সেনাবাহিনীর পেশাদারিত্ব নষ্ট করে দেশের সার্বভৌমত্ব অরক্ষিত করেছিল হাসিনা

কারাগারে সাবেক ভিসি হাসিবুর রশিদ

ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

বেরোবির সাবেক ভিসি হাসিবুরকে ট্রাইব্যুনালে হাজির

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

হাইকোর্টে একদিনে ৭ হাজার মামলার নিষ্পত্তি

হাসানাতসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২০ মে