হোম > আইন-আদালত

পান্নাকে তলব করে তীব্র ভর্ৎসনা ও তিরস্কার ট্রাইব্যুনালের

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

জোরপূর্বক গুম, খুন ও নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়ে না আসায় ট্রাইব্যুনালের তলবে বুধবার হাজির হন আইনজীবী জেড আই পান্না।

ঘোষণা দিয়েও ট্রাইবুনালে না আসায় পান্নাকে তীব্র ভর্ৎসনা ও তিরস্কার করে আদালত বলেন, তাহলে কি আমরা ধরে নেবো আসামি শেখ হাসিনার সঙ্গে আপনার যোগাযোগ রয়েছে? কারণ আপনি ইতঃপূর্বে বলেছেন, যেখানে আসামির আস্থা নেই, সেখানে আর আপনি যাবেন না। পরে জেড আই খান পান্না আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।

গত ২৩ নভেম্বর সকালে শেখ হাসিনার পক্ষে লড়তে চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেন আইনজীবী জেড আই খান পান্না। পরে এ বিষয়ে শুনানিতে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দেন পান্নাকে। কিন্তু পরব তিতে ২৭ নভেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ঘোষণা দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রতি শেখ হাসিনার আস্থা নেই। যে আদালতের প্রতি হাসিনার আস্থা নেই, সে আদালতে তো আমি তাকে ডিফেন্ড করতে পারি না; উচিত না, অনৈতিক।

সংসদ ভবনের সামনে শিক্ষিকা নিহত: তিন আসামির ৫ দিনের রিমান্ড

ছাত্রলীগ নেত্রী কেয়া রিমান্ডে

হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিমানবন্দরে স্বর্ণালংকার ছিনতাই, বিএনপি-ছাত্রদলের দুই নেতা কারাগারে

আগৈলঝাড়ায় দুই বিএনপি নেতাকে ক্রসফায়ার, পুলিশকে ২৫ হাজার টাকা পুরস্কার

আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল

অটোরিকশা চালককে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

শিক্ষিকা রনজিনা হত্যা: দুই সন্দেহভাজন গ্রেপ্তার, উদ্ধার মোটরসাইকেল নিয়ে প্রশ্ন

সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী

বিচ্ছিন্ন গুমের ঘটনার বিচার হবে ফৌজদারি আদালতে, আইসিটিতে নয়