হোম > আইন-আদালত

ক্রিকেটার দুর্জয়ের ফ্ল্যাট-গাড়ি জব্দ, ১২ ব্যাংক হিসাব অবরুদ্ধ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মানিকগঞ্জ-১ আসনের সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয়ের ২৫২৩ বর্গফুটের একটি ফ্ল্যাট ও তিনটি গাড়ি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তার ১২ টি ব্যাংক হিসাবও স্থগিতের আদেশ দেন বিচারক।

মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

এদিন নাঈমুর রহমান দুর্জয়ের এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধের আবেদন করেন তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক তাপস ভট্টাচার্য্য। শুনানি শেষে আদালত এ আবেদন মঞ্জুর করেন। আদালতে দুদকের সাধারণ নিবন্ধন শাখা সূত্রে বিষয়টি জানা গেছে।

নাঈমুর রহমান দুর্জয়ের ক্রোক করা সম্পদের মধ্যে রয়েছে রাজধানীর লালমাটিয়ায় ২৫২৩ বর্গফুটের সাড়ে ৩ কোটি টাকার ফ্ল্যাট। এছাড়া রাজউক থেকে প্রাপ্ত পূর্বাচলের ৩ কাঠা ৭ ছটাক জমি যার বাজারমূল্য ৮ লাখ ৯৯ হাজার ১৯৬ টাকা।

এছাড়া জব্দ করা নাঈমুর রহমান দুর্জয়ের নামে তিন গাড়ির মধ্যে রয়েছে ৩৬ লাখ ৩৫ হাজার টাকার মাকর-২, ১৬ লাখ ৫০ হাজার টাকার টয়োটা সেলুন কার ও ১ কোটি ৪১ লাখ ৬৬ হাজার ২৪০ টাকার টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়ি। এছাড়া ১২ টি ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে।

ফ্যাসিস্টের দোসর বিচারপতি খায়রুলের জামিন, মুক্তিতে বাধা নেই

ভাগ্নিকে নিপীড়নের মামলায় ইসতি মেডিকেলের এমডি কারাগারে

আদালতের বারান্দায় ট্র্যাজেডি, ভাগ্নের সাজা সইতে পারলেন না মামা

বার কাউন্সিলে অ্যাডহক কমিটি, চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল

জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলে কী করতে পারে কমিশন, জানালেন শিশির মনির

ট্রাইব্যুনালের হাজতখানায় ইনু

আসলাম চৌধুরীর রায় মাইলফলক হয়ে থাকবে

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, শপথ নিতে পারবেন না

হাসিনার গণহত্যার সহযোগী ইনুর রায় আজ