টিভিতে ঘণ্টায় সর্বোচ্চ ৮-১০ মিনিট বিজ্ঞাপন প্রচারের দাবিতে আইনি নোটিশ। দেশে বিজ্ঞাপন প্রচারের সঠিক নীতিমালা এবং জাতীয় সম্প্রচার কমিশন গঠনের দাবিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশটি পাঠিয়েছেন সাবেক বিএনপি এবং তৃণমূল বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।
তথ্য মন্ত্রণালয়ের সচিব, প্রেস কাউন্সিলের চেয়ারম্যান এবং টিভি মালিকদের সংগঠন আটকোকে পাঠানো নোটিশে অন্যান্য দেশের মত টিভিতে ঘণ্টায় সর্বোচ্চ ৮ থেকে ১০ মিনিট বিজ্ঞাপন প্রচারের লিমিট করে দেয়ার দাবি জানানো হয়।
বলা হয়, বিজ্ঞাপন প্রচারের কোন নীতিমালা না থাকায় দর্শকদের ভোগান্তিতে ফেলছে টিভি মালিকগণ। এছাড়া নোটিসে দ্রুত জাতীয় সম্প্রচার কমিশন দাবি জানানো হয়। এ ব্যাপারে আগামী দুই সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে আদালতের আশ্রয় নেয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।