হোম > আইন-আদালত

হাইকোর্টের রায় বাস্তবায়ন ও শিক্ষায় বৈষম্য নিরসন সময়ের দাবি

সংবাদ সম্মেলনে এডভোকেট ছিদ্দিক উল্লাহ

স্টাফ রিপোর্টার

অবসর-কল্যাণ ট্রাস্ট থেকে অতিরিক্ত ৪ শতাংশ কর্তনের বিষয়ে হাইকোর্টের দেওয়া রায় দ্রুত বাস্তবায়ন এবং শিক্ষায় বৈষম্য নিরসন সময়ের দাবি বলে জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া।

রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘বেসরকারি শিক্ষক-কর্মচারীদের সংগঠন বাংলাদেশ শিক্ষক-কর্মচারী লিয়াজোঁ ফোরাম’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে বক্তারা লিখিত বক্তব্যে বলেন, কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডের জন্য প্রাথমিকভাবে ৬ শতাংশ কর্তন নির্ধারণ করা হলেও পরবর্তী সময়ে সরকার অতিরিক্ত ৪ শতাংশ কর্তন শুরু করে, যার বিপরীতে কোনো সুবিধা দেওয়া হয়নি।

এই বিষয়ে ২০১৯ সালে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী লিয়াজোঁ ফোরামের প্রধান উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়া করা রিট মামলায় হাইকোর্ট এমপিওভুক্ত শিক্ষকদের পক্ষে রায় দেন।

রায়ে স্পষ্ট করে বলা হয়, অবসরের ছয় মাসের মধ্যে টাকা প্রদান করতে হবে এবং অতিরিক্ত ৪ শতাংশ কর্তনের বিপরীতে সুবিধা নিশ্চিত করতে হবে। কিন্তু হাইকোর্টের এই গুরুত্বপূর্ণ রায় এখনো কার্যকর না হওয়ায় শিক্ষক নেতারা ক্ষোভ প্রকাশ করেন।

তারা জানান, আগামী ৩০ নভেম্বরের মধ্যে সরকার এ বিষয়ে পদক্ষেপ না নিলে শিক্ষকরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন।

অবসর-কল্যাণের পাশাপাশি সংগঠনটি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি দ্রুত সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

এর মধ্যে রয়েছে—বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও শ্রান্তি- বিনোদন ভাতার দ্রুত সমাধান, বেতন-স্কেল সংস্কার, বদলি কার্যক্রম চালু, প্রমোশনের সুযোগ সৃষ্টি এবং এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ।

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ, কর্মকর্তার ২০ বছর কারাদণ্ড

শাপলা চত্বর গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিচার শুরুর আবেদন

শাপলা চত্বর হত্যাকাণ্ডে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন

আদালত থেকে পালানো হত্যা মামলার আসামি কাউসার কারাগারে

হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি আজ