হোম > আইন-আদালত

জুনিয়র ইন্সট্রাক্টর পদে ৩১৭৩ জনের যোগদানে বাধা নেই

হাইকোর্টের আদেশ স্থগিত

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল ও কলেজের জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) বা ফিজিক্যাল এডুকেশন ইন্সট্রাক্টর (দশম গ্রেড) পদে সাড়ে ৩ হাজার জনের নিয়োগ স্থগিতে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন তা চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ।

ফলে আজকে ৩১৭৩ জন তাদের নিজ নিজ পদে যোগদানে বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো.আসাদুজ্জামান।

রিট আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এর আগে আদালতের অনুমতি সাপেক্ষে রিট আবেদনকারী পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল।

আদেশে আপিল বিভাগ ছয় সপ্তাহের মধ্যে হাইকোর্ট বিভাগে রুল নিষ্পত্তি করতে বলেছেন। আর তিন সপ্তাহের মধ্যে পুলিশ প্রতিবেদন হাইকোর্টে দাখিল করতে বলা হয়েছে।

এ নিয়োগ পরীক্ষায় অংশ নেয়া শওকত আকবরসহ ১৮ জনের প্রাথমিক শুনানি শেষে সোমবার (২৭ জানুয়ারি) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন। আদেশে সুপারিশপ্রাপ্তদের নিয়োগ কার‌্যক্রম স্থগিত করা হয়। এরপর সরকারপক্ষ আপিল বিভাগে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করে।

২০২১ সালের ২৬ অক্টোবর এ নিয়োগের জন্য বিজ্ঞপ্ত প্রকাশ করা হয়েছিল। ২০২২ সালের ১৮ মার্চ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২৪ সালের ২৫ মে থেকে ২ জুন পর্যন্ত। এ নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’ হয়েছে দাবি করে গত বছর কয়েকটি সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশ করে।

‘ফাঁস প্রশ্নের টাকায় নিজ পকেটের উত্তর মেলান আবেদ আলী, প্রশ্নফাঁস চক্রের ১১৫ অ্যাকাউন্টে ১২৫ কোটি টাকা লেনদেন’ শীর্ষক একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে বলা হয়, অ্যাকাউন্টটিতে সবচেয়ে বেশি টাকা জমা হয়েছে ২০২৩ সালের মার্চ মাসে।

ওই বছরের ১৮ মার্চ কারিগরি শিক্ষা বোর্ডের ইনস্ট্রাক্টর ও জুনিয়র ইনস্ট্রাক্টর নিয়োগ পরীক্ষা ছিল। পরীক্ষার পরদিন ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত মাত্র পাঁচ দিনে অ্যাকাউন্টটিতে জমা হয় ৫০ লাখ টাকা। এরপর ২৮, ২৯ ও ৩০ মার্চ যথাক্রমে ২০ লাখ, ১৭ লাখ ও ১৯ লাখ করে চেকের মাধ্যমে মোট ৫৬ লাখ টাকা তুলে নেওয়া হয়।

এরপর গত বছরের ২৬ নভেম্বর চূড়ান্ত ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।মনোনীতদেরকে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে ১০ম গ্রেডে নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করা হয়। এরপর ২৩ জানুয়ারি তিন হাজার ১৭৩ জনকে যোগদানের জন্য পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

রিটকারীদের আইনজীবীর দাবি, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পর একই রকমভাবে রেলওয়ের নিয়োগ স্থগিত করা করা হয়েছিল। কিন্তু এখানে সেটা করা হয়নি। এছাড়া সিআইডিতে অভিযোগ এখনোতদন্তাধীন।

খলনায়ক ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি, শুনানি ২৭ আগস্ট

রংপুরে চার হত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন মুগ্ধ ও সিদ্ধার্থ দাস

সেই বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট

শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও রূপাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ

নুসরাত হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন

ফেনীর নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে

মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত ট্রাইব্যুনালে

পেট কাটা গলিত লাশটি বিডিআর সদস্য নজরুলের, দাবি স্বজনদের

ফেনীর নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় সোমবার

বিচারকের বিরুদ্ধে গাড়িচালককে মারধরের অভিযোগ, ট্রাইব্যুনাল কর্তৃপক্ষের অস্বীকার