হোম > আইন-আদালত

আগামীকাল বিসিবি নির্বাচনে বাধা নেই: আদালত

স্টাফ রিপোর্টার

আইনি জটিলতা কেটে যাওয়ায় তফসিল অনুযায়ী আগামীকাল সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হতে কোনো বাধা নেই। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আপিল বিভাগের চেম্বার আদালত রোববার এক আদেশে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশই বহাল রেখেছেন। এর ফলে, বিসিবি সভাপতি আমিনুল ইসলামের জারি করা ১৮ সেপ্টেম্বরের চিঠিটি বহাল থাকল।

চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন। শুনানির সময় রিট আবেদনকারীর পক্ষ থেকে নির্বাচন স্থগিতের আরজি জানানো হলেও আদালত তা নাকচ করে দেন। আদালত বলেন, “নির্বাচনে স্থগিতাদেশ দিচ্ছি না। নির্বাচন হওয়া উচিত। নির্বাচন হোক।”

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম গত ১৮ সেপ্টেম্বর এক চিঠিতে কাউন্সেলর মনোনয়নের পুরোনো ফরম বাতিল করে নতুন ফরম পূরণের নির্দেশ দিয়েছিলেন। এই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে কয়েকজন কাউন্সেলর ২২ সেপ্টেম্বর হাইকোর্টে রিট করলে আদালত চিঠির কার্যকারিতা স্থগিত করেন। পরে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার আদালত সেই স্থগিতাদেশ স্থগিত করে দেন।

আজকের আদেশের ফলে আইনজীবীরা নিশ্চিত করেছেন যে, বিসিবি নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে সকল আইনি জটিলতা দূর হয়েছে।

আদালতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ ও অনীক আর হক শুনানি করেন। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্যাহ আল মাহমুদ।

অন্যদিকে রিট আবেদনকারীদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মো. রুহুল কুদ্দুস ও আইনজীবী কায়সার কামাল শুনানিতে অংশ নেন। সঙ্গে ছিলেন আইনজীবী মো. শফিকুল ইসলাম। বিসিবির পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মাহিন এম রহমান।

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ, কর্মকর্তার ২০ বছর কারাদণ্ড

শাপলা চত্বর গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিচার শুরুর আবেদন

শাপলা চত্বর হত্যাকাণ্ডে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন

আদালত থেকে পালানো হত্যা মামলার আসামি কাউসার কারাগারে

হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি আজ

আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ