হোম > আইন-আদালত

ঢাকা বার নির্বাচনে ভোট পড়েছে ৩৪%, কাল গণনা

স্টাফ রিপোর্টার

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শেষ হল দেশের সবচেয়ে বড় বার ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন (২০২৬-২৭)। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় শুরু হয় ভোট গ্রহণ, চলে বিকাল ৫টা পর্যন্ত। নির্বাচনে দ্বিতীয় দিনে ৪ হাজার ৩১০টি ভোট পড়েছে। এর আগে প্রথম দিনে ভোট পড়েছে ২ হাজর ৭৫৯টি। এনিয়ে মোট ভোট পড়ে ৭ হাজার ৬৯টি। ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৭২৭টি। এবারের নির্বাচনে গড়ে শতকরা ৩৪ ভাগ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এদিকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভোটাররা। গতকাল বুধবার যারা ভোট দিতে পারেনি তারাই সকাল থেকেই ভোট কেন্দ্রে আসপন। তাই গতকালের তুলনায় আজ বৃহস্পতিবার ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বেলা বাড়ার সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। শেষ পর্যন্ত কোনোরকম অপ্রীতিকর পরিস্থিতি ছাড়াই শেষ হয় ভোটগ্রহণ কার্যক্রম।

এ বিষয়ে ঢাকা বারের প্রধান নির্বাচন কমিশনার আলহাজ মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে মোট ভোটার ২০ হাজার ৭২৭টি। দ্বিতীয় দিনে ৪ হাজার ৩১০টি ভোট পড়েছে। এর আগে গতকাল বুধবার প্রথম দিনে ভোট পড়ে ২ হাজার ৭৫৯টি। এ নিয়ে মোট ভোট পড়ে ৭ হাজর ৬৯টি। যা মোট ভোটারে গড়ে শতকরা ৩৪ ভাগ।

তিনি আরো বলেন, আগামীকাল শুক্রবার ভোটগণনা করা হবে। বৈরী আবহাওয়ার ও ভোটারদের মাঝে দ্বিধাদ্বন্দ্বের কারণে এবারের নির্বাচনে ভোটারের উপস্থিতি কিছুটা কম। তবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে দাবি করেন তিনি।

গত ২৯ মার্চ রবিবার নির্বাচনের তফসিল ঘোষণা করা প্রধান নির্বাচন কমিশন আলহাজ মোহাম্মদ বোরহান উদ্দিন। এবারের নির্বাচনে সম্পাদকীয় পদসমূহে ১৩জন এবং কার্যকরী সদস্য পদে ১০ জনসহ মোট ২৩টি পদে ৫৪ জন প্রার্থীর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত নীল প্যানেল ও জামাত সমর্থিত সবুজ প্যানেলের ২৩ জন করে মোট ৪৬ জন প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৮ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছে।

নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেলের সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মো. আবুল কালাম খানের নেতৃত্বে নীল প্যানেল এবং জামায়াত ইসলামী সমর্থিত সভাপতি এস এম কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকের নেতৃত্বে সবুজ প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এছাড়া সভাপতি পদে মো. ইউনুস আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ শহীদুল্লাহ ও বলাই চন্দ্র দেবসহ ৬ জন স্বতন্ত্র প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এবারের নির্বাচনে প্রার্থীদের মধ্যে ভোটে লড়াইয়ের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন ভোটাররা। তবে নির্বাচনে নিরঙ্কুশ জয়ের ব্যাপারে উভয় দলই আশাবাদী। এদিকে রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা থাকায় আওয়ামী লীগের কোনো প্রার্থী এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি।

এএস

জ্বালানি পরিস্থিতির উন্নতি: সরাসরি কোর্ট পরিচালনায় প্রধান বিচারপতিকে বিবেচনার আহ্বান

সাংবাদিক হাবিবুল ইসলামকে কারওয়ান বাজারে হেনস্তার ঘটনায় এলআরএফ’র নিন্দা ও প্রতিবাদ

কেরানীগঞ্জে রিকশাচালকে হত্যার দায়ে ৫ আসামির মৃত্যুদণ্ড

ডিজিএফআইর সাবেক কর্মকর্তা মাঞ্জিল ৩ দিনের রিমান্ডে

সাবেক খাদ্যমন্ত্রী কামরুলের এভারকেয়ারে চিকিৎসার আদেশ বাতিল

হত্যা মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ফের ৪ দিনের রিমান্ডে

স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মহাপরিচালককে সশরীরে হাজিরের নির্দেশ হাইকোর্টের

বিসিবির এডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

কামরুল-মেননের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন, বিচার শুরুর নির্দেশ

২ ঘণ্টা দেরিতে ট্রাইব্যুনালে উপস্থিত হলেন সাবেক মন্ত্রী কামরুল