হোম > আইন-আদালত

১১শ ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৯ আসামি রিমান্ডে

স্টাফ রিপোর্টার

রাজধানীর নিউ মার্কেট এলাকার কয়েকটি দোকান ও গুদামে অভিযান চালিয়ে ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধারের মামলায় গ্রেপ্তার ৯ দোকান কর্মচারীর তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবদুল ওয়াহাবের আদালত এ আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন শুকুর আলী, রোকন মিয়া, হৃদয় মিয়া, রাকিব, স্বপন, নুর হোসেন লিমন, সাজ্জাদ আহম্মেদ, আলী আকবর এবং সাজিদ হাসান।

এদিন তাদের আদালতে হাজির করে পুলিশ। পরে নিউ মার্কেট থানার উপপরিদর্শক মামলার তদন্তকারী কর্মকর্তা পাভেল আহমেদ তাদের সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন শুনানিতে বলেন, 'নিউ মার্কেট এলাকায় খোলামেলা জায়গায় এসব অস্ত্র বিক্রি করে। আবার ভাড়াও দেয়। এর আশপাশে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান। এসব অস্ত্র সুলভ মূল্যে বিক্রি করে, ভাড়া দিয়ে থাকে। এসব অস্ত্র তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। তাদের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করছি।’

আসামি পক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ রিমান্ড বাতিল চেয়ে বলেন, ‘নিউ মার্কেট এলাকায় যে কয়টি দোকান আছে আমার এলাকায় বটতলায় এর চেয়ে বেশি বিক্রি হয়। বিক্রি বন্ধ করে দেন। যুগ যুগ ধরে ওই এলাকায় এসব বিক্রি হয়ে আসছে। থানা থেকে অস্ত্র লুঠ হলো তা উদ্ধার না করে এসব উদ্ধার করছে। রিমান্ড বাতিল চেয়ে তাদের জামিনের প্রার্থনা করছি।’

শুনানি শেষে প্রত্যেক আসামিকে তিন দিন করে রিমান্ডে নেয়ার আদেশ দেন আদালত।

এর আগে গতকাল শনিবার নিউ মার্কেট এলাকার কয়েকটি দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করে সেনাবাহিনী। এসব অস্ত্র বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িত এ ৯ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে নিউ মার্কেট থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।

রূপনগর থানা ছাত্রলীগের সভাপতি মিঠু আটক

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১

শাহজাহানপুরে ফরহাদ হত্যায় বোন-ভগ্নিপতি ৩ দিনের রিমান্ডে

হাসিনার বিরোধী মত দমনের কারিগর জিয়াউল, হত্যা করেন কমপক্ষে ১৫০

গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় নাগরিক ফের ৩ দিনের রিমান্ডে

পিপিকে পলকের হুমকি—‘তার স্থান আর আমার স্থান বেশি দূরে নয়’

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাবি শিক্ষক জামাল উদ্দিন গ্রেপ্তার

দেনমোহর স্ত্রীর অধিকার, না দিলে ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারবে আদালত: হাইকোর্ট

‘ছেলের লাশ পেয়েছেন, কাঁদতে পারবেন না, কাঁদলে লাশ গায়েব করে দেব’

আপসের পরও জামিন পাননি এমপি গাজী নজরুল