হোম > আইন-আদালত

সাবেক ওসি আবুল হাসান ও এসি তানজিল ট্রাইব্যুনালে

জুলাই-আগস্ট গণহত্যা

ডেস্ক রিপোর্ট

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান

জুলাই-আগস্ট গণহত্যায় যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ও সহকারী কমিশনার (এসি) তানজিল আহমেদকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে তাদের হাজির করা হয়। নিরস্ত্র মানুষের ওপর গুলি চালানো ও নির্দেশ দেয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

এর আগে, ট্রাইব্যুনালকে প্রসিকিউশন জানায়, আন্দোলনে সবচেয়ে বেশি হত্যাযজ্ঞ চালানো হয় যাত্রাবাড়ী এলাকায়। আহত অবস্থায় পড়ে থাকার পরও ব্রাশফায়ার করে মানুষ হত্যা করা হয়। প্রায় ৪ শতাধিক মানুষকে হত্যা করা হয়েছে যাত্রাবাড়ী এলাকায়।

অভিযোগে বলা হয়েছে, সেই হত্যাকাণ্ডে প্রধান ভূমিকা পালন করেছিলেন যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান। নির্দেশদাতাদের একজন সহকারী কমিশনার (এসি) তানজিল।

২০ জুলাই পুলিশ সদস্যের ছেলে ইমাম হোসেন তাঈমকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা আরেক ওসি জাকির হোসেন এখনও পলাতক।

গত ১৬ সেপ্টেম্বর ওসি আবুল হাসানকে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যার মামলায় কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। টেকনাফ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ফ্যাসিস্টের দোসর বিচারপতি খায়রুলের জামিন, মুক্তিতে বাধা নেই

ভাগ্নিকে নিপীড়নের মামলায় ইসতি মেডিকেলের এমডি কারাগারে

আদালতের বারান্দায় ট্র্যাজেডি, ভাগ্নের সাজা সইতে পারলেন না মামা

বার কাউন্সিলে অ্যাডহক কমিটি, চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল

জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলে কী করতে পারে কমিশন, জানালেন শিশির মনির

ট্রাইব্যুনালের হাজতখানায় ইনু

আসলাম চৌধুরীর রায় মাইলফলক হয়ে থাকবে

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, শপথ নিতে পারবেন না

হাসিনার গণহত্যার সহযোগী ইনুর রায় আজ