হোম > আইন-আদালত

নতুন সরকার এলে জুলাই হত্যার বিচারে প্রভাব পড়বে না : চিফ প্রসিকিউটর

স্টাফ রিপোর্টার

জুলাই বিপ্লবে হত্যাকাণ্ডের যে বিচারের প্রক্রিয়া চলমান আছে, তা রাষ্ট্রের কাজ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেছেন, বিচার কোনো সরকারের পরিবর্তনের সঙ্গে সম্পৃক্ত নয়। রাজনৈতিক সরকার এলেও এই বিচার চলমান থাকবে।

সোমবার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে নতুন সরকার এলে জুলাই হত্যার বিচার হবে কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের পরিপ্রেক্ষিতে চিফ প্রসিকিউটর তাজুল এই মন্তব্য করেন।

জুলাই হত্যাকাণ্ডের অপরাধ বাংলাদেশের জনগণের ওপর সংঘটিত হয়েছে বলে উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, এই অপরাধের বিচার করার জন্য রাষ্ট্র দায়বদ্ধ। সুতরাং নির্বাচিত সরকার যখন আসবেন তাদের কাছ থেকে আমরা আরো বেটার সার্ভিস আমরা আশা করছি।

তাজুল বলেন, আমরা মনে করি নির্বাচিত সরকার এলে আমাদের যে সমস্ত সীমাবদ্ধতা আছে সেগুলো দূর হবে। প্রয়োজনে ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধি পাবে। যারা বাংলাদেশে গণহত্যা চালিয়েছে, নির্যাতন করেছে, গুম করেছে। জুলাই-আগস্ট মাসে গণহত্যা চালিয়েছে। প্রত্যেকটি অপরাধের বিচার হবে এটা রাষ্ট্রের অঙ্গীকার। যে অঙ্গীকারে বাংলাদেশের সব মানুষ, সকল রাজনৈতিক দল এই বিচার করার ব্যাপারে একমত হয়েছে, সিদ্ধান্ত গ্রহণ করেছে।

তিনি আরো বলেন, যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবেন তারা বাংলাদেশেরই মানুষ। সব রাজনৈতিক দলও অঙ্গীকারবদ্ধ বিচার করার জন্য। সুতরাং বিচারের উপরে কোনো প্রভাব পড়ার কোনো সম্ভাবনা নেই।

ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিভার জামিন

ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন খালেদ তৃতীয় দফায় রিমান্ডে

ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

বিএনপি নেতা মাস্তান ৩ দিনের রিমান্ডে

গুমের ঘটনায় হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ যুবদল নেতার

হাসিনা-কামালসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারের জামিন

হাসিনা-কামাল-কাদেরসহ ৩২ জনের বিরুদ্ধে চার্জশিট

আ. লীগ নেতা ব্যারিস্টার আহসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আবেদ আলীসহ ৪ জনের বিও অ্যাকাউন্ট অবরুদ্ধের নির্দেশ