হোম > আইন-আদালত

৯৯৯-এর দ্রুত সাড়ায় শিশু ধর্ষণের অভিযুক্ত গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর তাৎক্ষণিক তৎপরতায় কিশোরগঞ্জের ভৈরব থানাধীন চন্ডীবের মধ্য পাড়ায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ১৫ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন করে জানান, ভুক্তভোগী শিশুটি ওই কিশোরের বাড়িতে খেলতে গিয়েছিল। এ সময় বাড়িতে বাবা-মায়ের অনুপস্থিতিতে শিশুটিকে ধর্ষণ করে অভিযুক্ত কিশোর। শিশুটির চিৎকারে প্রতিবেশীরা ও শিশুটির মা ছুটে গিয়ে তাকে অর্ধ-উলঙ্গ ও রক্তাক্ত অবস্থায় দেখতে পান।

পরবর্তীতে ৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে ভৈরব থানাকে বিষয়টি অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। কলটি গ্রহণ করেছিলেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল ফারজানা এবং কলার ও সংশ্লিষ্ট থানার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলেন ৯৯৯-এর পুলিশ ডিসপ্যাচার এসআই আব্দুল মান্নান।

খবর পেয়ে ভৈরব থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভুক্তভোগী শিশুকে চিকিৎসার জন্য স্বাস্থ্য কেন্দ্রে প্রেরণ করে এবং স্থানীয় জনগণের সহযোগিতায় অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত কিশোরকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাকে গাজীপুর কিশোর সংশোধনাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

এমএমআর

ভালো আইনজীবী হতে আইনে গভীর জ্ঞান জরুরি: চিফ প্রসিকিউটর

অর্থের পেছনে না ছুটে দক্ষ আইনজীবী হতে হবে

যুবলীগ চেয়ারম্যান পরশ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

আপিল বিভাগে নিয়োগ পেলেন বিচারপতি হাবিবুল গনি

সালাহউদ্দিন আহমদ গুমের ঘটনায় জিয়াউলকে গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনাল

সালমান শাহ হত্যা মামলায় ডন ৫ দিনের রিমান্ডে

১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

১২৯ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

জুলাই গণহত্যা মামলায় সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে

সালাহউদ্দিন আহমদ গুমের মামলায় জিয়াউলকে ট্রাইব্যুনালে হাজির