হোম > আইন-আদালত

ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনে অনিয়মের অভিযোগ

স্টাফ রিপোর্টার

ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনে জাল ভোট প্রদান ও বিভিন্ন অনিয়মের কারণে নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়নি বলে অভিযোগ করেছে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল।

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শুক্রবার এ অভিযোগ করেন।

তিনি বলেন, ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশন গঠনে অসামঞ্জস্য থাকার কারণে অনেক ক্ষেত্রে জাল ভোট প্রদান হয়েছে, যা নির্বাচন কমিশন প্রতিরোধ করতে পারেনি। এছাড়াও বিভিন্ন বুথে ঢুকে অনেকেই ভোট টেম্পারিং করেছে। দেখা গেছে, বেশ কিছু ভোটার ভোট দিতে এসে দেখেন তাদের ভোট আগেই দেওয়া হয়ে গেছে, যা অনাকাঙ্ক্ষিত।

তিনি আরও বলেন, ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপে অনিয়ম ও পক্ষপাতিত্ব হয়েছে। ঐতিহ্য ও নিয়ম অনুযায়ী দুটি প্যানেলে নির্বাচন হলে উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতে একজন প্রধান নির্বাচন কমিশনার মনোনীত হন এবং উভয় প্যানেল থেকে সমান সংখ্যক সদস্য নিয়ে নির্বাচন কমিশন গঠিত হয়। কিন্তু এবারের ক্ষেত্রে তা অনুসরণ করা হয়নি বলে অভিযোগ করা হয়েছে।

তার দাবি, বিএনপি সমর্থিত নীল প্যানেলের প্রাধান্য রেখে কমিশন গঠন করা হয়েছে, যা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। এ বিষয়ে লিখিত ও মৌখিকভাবে আবেদন জানানো হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, ভোটগ্রহণে ভোটার যাচাই-বাছাই যথাযথভাবে না করা, ভোটার স্লিপ ছাড়াই ব্যালট পেপার প্রদান এবং একাধিক ক্ষেত্রে ভোটারদের আগেই ভোট প্রদান করা হয়েছে—এমন অভিযোগ রয়েছে।

বিবৃতিতে বলা হয়, সামগ্রিক অনিয়ম ও পক্ষপাতের কারণে আইনজীবীদের কাছে এই নির্বাচন বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য হয়নি। ভোট গণনার সময়ও অনিয়ম ও বিশৃঙ্খলা দেখা গেছে বলে অভিযোগ করা হয়।

তবে যারা ভোট দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলা হয়, আইনজীবীদের ন্যায্য অধিকার আদায়ে সবসময় পাশে থাকার অঙ্গীকার রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, যারা গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে ভোটারদের রায় সঠিকভাবে প্রতিফলিত হতে দেয়নি, তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

এসআর

জামিন নামঞ্জুর, কারাগারে বিদিশা

বিচারকদের বাণিজ্যিক কোচিং কার্যক্রমে নিষেধাজ্ঞা

প্রত্যেকটি গুমের ঘটনা গুরুত্ব দিয়ে বিচার নিশ্চিত করা হবে: চিফ প্রসিকিউটর

শওকত আলীর অর্থ পাচার: ৩০ দিনে অনুসন্ধান নিষ্পত্তির নির্দেশ

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

ঢামেক অধ্যাপকের ওপর হামলা মামলায় জীবন রিমান্ডে

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় ‘হাতকাটা কাশেম’ রিমান্ডে

ঢাকা ক্লাবের সভাপতিসহ চারজনের নামে মামলা, সমন জারি

সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের ৩ মামলার অনুমোদন

সেনা কর্মকর্তা মিফতাহ ও সাবেক এমপি বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ