হোম > আইন-আদালত

হাইকোর্টে একদিনে ৩৪০৯ পুরোনো মামলা নিষ্পত্তি

স্টাফ রিপোর্টার

হাইকোর্ট বিভাগে বিশেষ উদ্যোগের আওতায় একদিনে মোট ৩ হাজার ৪০৯টি পুরোনো মামলা নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৯টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা এবং ৪০০টি পুরোনো রিট মামলা রয়েছে।

বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চসমূহে ৩ হাজার ৯টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি করা হয়। একই দিনে রিট মোশন বেঞ্চসমূহে নিষ্পত্তি হয় আরও ৪০০টি পুরোনো রিট মামলা। ফলে একদিনে দুই ধরনের মোট ৩ হাজার ৪০৯টি পুরোনো মামলার নিষ্পত্তি সম্পন্ন হয়।

হাইকোর্ট বিভাগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের পুরোনো মামলা নিষ্পত্তির বিশেষ কার্যক্রম শুরু হওয়ার পর এ পর্যন্ত পাঁচ কার্যদিবসে (প্রতি সপ্তাহে একদিন করে) মোট ১৮ হাজার ১৮১টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা এবং ৫ হাজার ৯৬৮টি পুরোনো রিট মামলা নিষ্পত্তি করা হয়েছে।

সব মিলিয়ে এ পর্যন্ত মোট ২৪ হাজার ১৪৯টি পুরোনো মামলার নিষ্পত্তি হয়েছে, যার মধ্যে রয়েছে ক্রিমিনাল মিস ও রিট—উভয় ধরনের মামলা।

জানা যায়, প্রধান বিচারপতির নির্দেশনায় হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চ এবং রিট মোশন বেঞ্চে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা, মামলা জট কমানো এবং বিচারব্যবস্থার গতিশীলতা বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রমের আওতায় প্রতি সপ্তাহের নির্দিষ্ট একদিন শুধুমাত্র পুরোনো ক্রিমিনাল মিস ও রিট মামলা নিষ্পত্তিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

গত ৭ মে ২০২৬ থেকে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন ও রিট মোশন বেঞ্চের বিচারপতিরা এ বিশেষ কার্যক্রম শুরু করেন। এরপর থেকে ধারাবাহিকভাবে বিপুলসংখ্যক পুরোনো মামলার নিষ্পত্তি হওয়ায় বিচারপ্রার্থী এবং সংশ্লিষ্ট মহলে ইতিবাচক সাড়া সৃষ্টি হয়েছে বলে আদালত সূত্র জানিয়েছে।

যুবলীগ চেয়ারম্যান পরশ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

আপিল বিভাগে নিয়োগ পেলেন বিচারপতি হাবিবুল গনি

সালাহউদ্দিন আহমদ গুমের ঘটনায় জিয়াউলকে গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনাল

সালমান শাহ হত্যা মামলায় ডন ৫ দিনের রিমান্ডে

১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

১২৯ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

জুলাই গণহত্যা মামলায় সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে

সালাহউদ্দিন আহমদ গুমের মামলায় জিয়াউলকে ট্রাইব্যুনালে হাজির

জামিন নামঞ্জুর, কারাগারে বিদিশা

বিচারকদের বাণিজ্যিক কোচিং কার্যক্রমে নিষেধাজ্ঞা