হোম > আইন-আদালত

সাবেক শিক্ষামন্ত্রী ও বিদ্যুৎ প্রতিমন্ত্রীসহ স্ত্রীর আয়কর নথি জব্দ

স্টাফ রিপোর্টার

সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নওফেল এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও তার স্ত্রী সীমা হামিদের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

রোববার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসাইন গালিবের আদালত এ আদেশ দেন। এদিন দুদকের উপ-পরিচালক কমলেশ মন্ডল পৃথকভাবে নথি জব্দের আবেদন করেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর জাহাঙ্গীর আলম। তিনি বলেন, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২ কোটি ২৭ লাখ ৫৯ হাজার ৩০৮ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের পাওয়া গেছে। যা তার ভোগদখলে রেখে অপরাধমূলক অসদাচরণ করেছেন। এছাড়াও ৪১টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ১১৩ কোটি ৮৯ লাখ ৪৩ হাজার ৬২৮ টাকা লেনদেন করেন। তিনি দুর্নীতি দমন আইনে শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রীর স্ত্রী সীমা হামিদ তার নামে অর্জিত সম্পদের মধ্যে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৬ কোটি ৯৮ লাখ ৫৪ হাজার ৯৬৪ টাকার সম্পদ অসাধু উপায়ে অর্জন করে ভোগ দখলে রেখেছেন। সেই সাথে নিজ নামে ২০টি ব্যাংক হিসাবে মোট ১২ কোটি ৭৭ লাখ ৮৬ হাজার ৬৯৯ টাকা জমা ও ১১ কোটি ১৮ লাখ ৪৯ হাজার ৮১৮ টাকা অস্বাভাবিক লেনদেন করেন। এসব অর্থ ও সম্পত্তি হস্তান্তর, স্থানান্তর ও রুপান্তর করায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দণ্ডবিধি ১০৯ ধারায় মামলা করা হয়েছে। একই সাথে নসরুল হামিদ বিপু দায়িত্ব পালনকালে অসৎ উদ্দেশ্য ক্ষমতা অপব্যবহার করে তার স্ত্রীর নামে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৬ কোটি ৯৮ লাখ ৫৪ হাজার ৯৬৪ টাকার সম্পদ অর্জন করতে সহায়তা করে অপরাধ করেছেন।

ফ্যাসিস্টের দোসর বিচারপতি খায়রুলের জামিন, মুক্তিতে বাধা নেই

ভাগ্নিকে নিপীড়নের মামলায় ইসতি মেডিকেলের এমডি কারাগারে

আদালতের বারান্দায় ট্র্যাজেডি, ভাগ্নের সাজা সইতে পারলেন না মামা

বার কাউন্সিলে অ্যাডহক কমিটি, চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল

জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলে কী করতে পারে কমিশন, জানালেন শিশির মনির

ট্রাইব্যুনালের হাজতখানায় ইনু

আসলাম চৌধুরীর রায় মাইলফলক হয়ে থাকবে

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, শপথ নিতে পারবেন না

হাসিনার গণহত্যার সহযোগী ইনুর রায় আজ