হোম > আইন-আদালত

সাবেক বিজিবি কর্মকর্তা রেদোয়ানুলসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

জুলাই বিপ্লবে রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যায় করা মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম ও মেজর মো. রাফাত বিন আলমসহ চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনের আদেশের জন্য আজ বুধবার দিন ধার্য রয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে এ মামলার এ দিন ধার্য করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।

আজ মামলার গ্রেপ্তার দুই আসামি বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম ও বিজিবির সাবেক কর্মকর্তা মেজর মো. রাফাত বিন আলমকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। মামলার অপর দুই আসামি ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান পলাতক রয়েছেন।

এর আগে গত ৬ ডিসেম্বর চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানি শেষ করেন।

দীপু মনির স্বামীর জানাজায় গিয়ে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা কারাগারে

ঢামেকে ফেলে যাওয়া নিহত কিশোরীর পরিচয় শনাক্ত, গ্রেপ্তার ৩

আমার হাঁটুতে গুলি লেগে হাড় ভেঙে চুরমার হয়ে যায়

নুসরাত হত্যা: ডেথ রেফারেন্স ও আপিলের রায় ২৪ আগস্ট

হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১৯ বারের মতো পেছাল

ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

গৌরীপুরে তিন হত্যা মামলায় ৯ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আবেদন

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০৬, মামলা ৫৫

রাজনৈতিক প্রতিহিংসায় দুই বিএনপি নেতাকে হত্যা করেন সাবেক এমপি আবুল হাসানাত আব্দুল্লাহ

আপনার ছেলের সারা শরীরে গুলিবিদ্ধ, এখানে চিকিৎসা দেওয়া সম্ভব নয়