হোম > আইন-আদালত

এনটিআরসিএর শিক্ষক নিয়োগ পরীক্ষা শনিবার

চেম্বার জজ আদালতের আদেশ

স্টাফ রিপোর্টার

ছবি : সংগৃহীত

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে আগামী শনিবার ১৮ এপ্রিল অনুষ্ঠিতব্য প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা নিতে বাধা নেই। এর আগে আজ বৃহস্পতিবার স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেন চেম্বার আদালত।

বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। নিয়মিত লিভ টু আপিল দায়ের করা পর্যন্ত এ স্থগিতাদেশ দেওয়া হয়েছে ।

এর আগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠিতব্য প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করেছিলেন হাইকোর্ট।

বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। পরে এই আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল খন্দকার বাহার রুমি, মোহাম্মদ মেহেদি হাসান ও নূর মুহাম্মদ আজমী।

রিটের পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট হুমায়ুন কবির বুলবুল। তিনি জানান, দেশের বিভিন্ন এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ১১৪ জন আবেদনকারীর রিটের প্রেক্ষিতে আদালত এ আদেশ দিয়েছিলেন।

গত ২৯ জানুয়ারি ইস্যুকৃত বিজ্ঞপ্তির মাধ্যমে সারা দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩,৫৫৯টি প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে আগ্রহী প্রার্থীদের আবেদন আহ্বান করা হয়।

এক্ষেত্রে শিক্ষকদের ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়। কিন্তু আবেদনপত্র দাখিল করার ১৯ দিন পরে স্কুল ও কলেজ এবং ২৫ দিন পরে ভোকেশনাল, ব্যবসায় ব্যবস্থাপনা, টেকনোলজি ও ডিপ্লোমা এবং মাদ্রাসা শিক্ষা সংক্রান্ত জনবল কাঠামো ও এমপিও নীতিমালার পরিবর্তন আনা হয়। পরিবর্তিত নীতিমালা অনুসারে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানের সকল পদে শিক্ষকদের ১৮ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়।

আমার ডান হাতে গুলি লেগে অপর পাশ দিয়ে বেরিয়ে যায়

পলকের নির্দেশেই ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়

বিএনপি নেতা মীর নাছিরের মামলায় চিন্ময়ের জামিন মঞ্জুর

২ লাখ টাকায় কেনা অস্ত্র দিয়ে হাদিকে গুলি করে ফয়সাল

সাতদিনে জব্দ ৪ কোটি মিটার জাল, আটক ২৭৯

রাজধানীতে ওয়ারেন্টভূক্ত আসামীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান

সাবেক সেনাকর্মকর্তা মাঞ্জিল ৩য় দফায় ৫ দিনের রিমান্ডে

প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাধা নেই: চেম্বার আদালত

পিটার হাসকে হুমকি দেওয়া সেই চেয়ারম্যানকে ৭ বছরের কারাদণ্ড

দুর্নীতির মামলায় টিউলিপের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৬ মে