হোম > আইন-আদালত

সরকার উৎখাতের ষড়যন্ত্র, মার্কিন নাগরিকসহ ২ জন রিমান্ডে

স্টাফ রিপোর্টার

রাজধানীর মিন্টো রোড থেকে গ্রেপ্তার বাংলাদেশি বংশোদ্ভূত সেই মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী ও তার সহযোগী গোলাম মোস্তফা আজাদকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন আদালত।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত এ আদেশ দেন।

এদিন তাদের আদালতে হাজির করে ডিবি পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আকতার মোর্শেদ আসামিদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধীতা করে রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের রিমান্ডের আদেশ দেন।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় মন্ত্রীপাড়া থেকে এনায়েতকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশ। ওইদিন বিকেলে তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করেন রমনা মডেল থানার এসআই আজিজুল হাকিম। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি'র আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পরে এ ঘটনায় রাজধানীর রমনা মডেল থানায় সন্ত্রাস বিরোধ আইনে মামলা করে পুলিশ। এ মামলায় গত সোমবার সকালে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে রমনা মডেল থানার সন্ত্রাস বিরোধ মামলায় এনায়েত করিমকে গ্রেপ্তার দেখিয়ে ৪৮ ঘণ্টার রিমান্ড মঞ্জুর করে আদালত।

আদালত সূত্রে জানা যায়, বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকান নাগরিক এনায়েত করিম চৌধুরী একজন আমেরিকান নাগরিক। গত ৬ সেপ্টেম্বর তিনি নিউইয়র্ক থেকে বাংলাদেশে আসেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করতে একটি গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে কাজ করছেন। গত ১৩ সেপ্টেম্বর সকালে মিন্টো রোড মন্ত্রীপাড়া এলাকায় ঘোরাঘুরি করার সময় তাকে আটক করা হয়। এসময় তার কাছে থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত এনায়েত জানান, বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আমেরিকান সরকার অসন্তুষ্ট। আগামী ২১ অক্টোবর সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায় সরকার বাতিলের রায় রহিত করবেন। ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে।

তখন সেনাবাহিনী সমর্থনে নতুনভাবে জাতীয় সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। নতুন এই সরকারে কারা অংশগ্রহণ করবেন এবং সরকারপ্রধান কে হবেন তা বিশেষ একটি মহল নির্ধারণ করে দেবেন। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের আলোকে সরকারি ও বেসরকারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বর্তমান অবস্থান ও বিভিন্ন রাজনৈতিক দলের তথ্য সংগ্রহ করেন।

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ, কর্মকর্তার ২০ বছর কারাদণ্ড

শাপলা চত্বর গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিচার শুরুর আবেদন

শাপলা চত্বর হত্যাকাণ্ডে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন

আদালত থেকে পালানো হত্যা মামলার আসামি কাউসার কারাগারে

হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি আজ