হোম > আইন-আদালত

তুহিন হত্যা মামলায় ডা. এনামকে গ্রেপ্তার দেখানো হয়েছে

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

জুলাই গণঅভ্যুত্থানে সাভারে তুহিন আহমেদ হত্যা মামলায় সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। রোববার ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে. এম. মহিউদ্দীনের আদালত এ আদেশ দেন।

এর আগে গত ১ ফেব্রুয়ারি তুহিন হত্যা মামলায় আসামিকে গ্রেপ্তার দেখানো আবেদন করেন তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার ইন্সপেক্টর মো. আশিক ইমাম। এ বিষয়ে আসামির উপস্থিতিতে রোববার শুনানির দিন ধার্য করেন আদালত।

আজ গ্রেপ্তার বিষয়ে শুনানি করতে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ডা. এনামকে আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখানো আবেদন মঞ্জুর করেন আদালত। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। আদালতের প্রশিকিউশন বিভাগ এতথ্য নিশ্চিত করেন।

মামলায় অভিযোগ করা হয়, জুলাই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গত বছরের ২০ জুলাই সাভার বাসস্ট্যান্ডের আর.এস টাওয়ারের সামনে তুহিন আহমেদ আন্দোলনে অংশ নেন। এ সময় আসামিদের ছেড়া আগ্নেয়াস্ত্রের এলোপাতাড়ি গুলিতে তুহিন আহমেদ গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে ঢাকার সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সপখানে চিকিৎসাধীন অবস্থায় ২৩ জুলাই তার মৃত্যু হয়। ওই ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে হত্যা মামলাটি দায়ের করেন।

চলতি বছরের ২৬ জানুয়ারি রাজধানীর ভাটারা এলাকা থেকে ডা. এনামুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে একাধিক মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেয়া হয় তাকে। এরপর থেকে কারাগারে রয়েছেন তিনি।

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক নাসের ২ দিনের রিমান্ডে

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র নিতে ইসিকে নির্দেশ

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক শুরু ১৭ মে

হাম আক্রান্তদের দ্রুত টিকা দেওয়ার নির্দেশ হাইকোর্টের

ঢাবি ছাত্রীর আত্মহত্যা: শিক্ষক সুদীপ চক্রবর্তী কারাগারে

হত্যা মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ফের ৩ দিনের রিমান্ডে

নিপীড়িতদের বিনা মূল্যে আইনি সহায়তা দেবে সরকার: আইনমন্ত্রী

জুলাই হত্যা মামলায় গোলাপকে গ্রেপ্তার দেখিয়েছে ট্রাইব্যুনাল

হাইকোর্টে এমপি আমির হামজার আগাম জামিন

কড়াইলে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্পের উদ্বোধন