হোম > আইন-আদালত

ডেইলি স্টারে হামলা, গ্রেপ্তার ৯ জন কারাগারে

স্টাফ রিপোর্টার

রাজধানীর কারওয়ান বাজারে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় তেজগাঁও থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ৯ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালত এই আদেশ দেন। কারাগারে পাঠানোর আসামিরা হলেন, রাজশাহীর মোহাম্মদ মাইনুল ইসলাম, ঢাকার জুলফিকার আলী সৌরভ, ময়মনসিংহর মো. আলমাস আলী, নোয়াখালীর জুবায়ের হোসাইন, সিলেটের আয়নুল হক কাশেমী, নোয়াখালীর আব্দুল রহমান পলাশ, রংপুরের মো. জান্নাতুল নাঈম, শরীয়তপুরের ক্বারী মুয়াজবীন আ. রহমান ও চাঁদপুরের মো. ফয়সাল আহমেদ।

এদিন তাদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার পরিদর্শক মো. আশিক ইকবাল তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। এ সময় আসামি কাশেম, জুবায়ের, ফয়সাল ও জুলফিকারের পক্ষে তাদের আইনজীবীরা জামিনের চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন ও কাইয়ুম হোসেন নয়ন জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৯ ডিসেম্বর রাত আনুমানিক ১২টা ৩৫ মিনিটে লাঠিসোঁটা ও দাহ্য পদার্থ নিয়ে একদল হামলাকারী উসকানিমূলক স্লোগান দিয়ে ডেইলি স্টার ভবনে প্রবেশ করে। এ সময় তারা প্রতিষ্ঠানের কর্মীদের ওপর শারীরিকভাবে আক্রমণ করে। এ সময় তারা নগদ অর্থ ও বিভিন্ন সরঞ্জাম লুট করাসহ ভবনের একাধিক তলায় আগুন ধরিয়ে দেয়। পাশাপাশি অগ্নিনির্বাপণ ব্যবস্থা, সিসিটিভিসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো নষ্ট করে ফেলে। এতে পাঁচ কোটি টাকা মূল্যের ২০০টির বেশি ইলেকট্রনিক ডিভাইস এবং ৩৫ লাখ টাকা অর্থ লুট করা হয়। এতে সব মিলিয়ে প্রায় ৪০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। হামলায় ৩০ কর্মীকে উদ্ধার করা হয়।

ওই ঘটনায় গত ২২ ডিসেম্বর ডেইলি স্টারের হেড অব অপারেশন মো. মিজানুর রহমান বাদী হয়ে তেজগাঁও থানায় মামলা করেন। এ মামলায় সাড়ে তিনশ থেকে চারশ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

চেক ডিজঅনার মামলায় প্রক্সি দিয়ে ধরা পড়া নারীর দুই দিনের রিমান্ড

আশুরা ও কারবালা শহীদদের স্মরণে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে আলোচনা

হাইকোর্টে একদিনে ৩৪০৯ পুরোনো মামলা নিষ্পত্তি

সাক্ষীকে পলকের জেরা করতে চাওয়ায় যা ঘটল

চেক ডিজঅনার মামলায় আসামির বদলে প্রক্সি দিতে এসে নারী আটক

সুরঞ্জিতের জনসভায় বোমা হামলা মামলায় খালাস পেলেন আরিফ-বাবর-গউছ

ছেলে হত্যার বর্ণনা দিয়ে নানক-তাপসদের শাস্তি চাইলেন শহীদ ফাইয়াজের বাবা

জামায়াতপন্থি সহকারী অ্যাটর্নি জেনারেলের বক্তব্য অনাকাঙ্ক্ষিত

এবার হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মমতাজকে

শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবেদন ২০ সেপ্টেম্বর