হোম > আইন-আদালত

শিশু ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

স্টাফ রিপোর্টার

সাড়ে তিন বছর আগে রাজধানীর কামরাঙ্গীরচরের রূপনগর এলাকায় এগারো বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে মো. রাজু মিয়া নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।

রায়ে দণ্ডের পাশাপাশি আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়। অর্থদণ্ডের টাকা আদায় করে ভিকটিমকে দেওয়ার জন্য ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

রায়ে সন্তোষ জানিয়ে ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর মো. এরশাদ আলম জর্জ বলেন, এদিন রায় ঘোষণার সময় আসামিকে আদালতে হাজির করা হয়। পরে তার উপস্থিতিতে রায় ঘোষণা করেন বিচারক। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে আবারো কারাগারে পাঠানো হয়। আসামি মো. রাজু মিয়া ঢাকার কামরাঙ্গীরচরের রূপনগরের মৃত সুলতান মিয়ার ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ৯ জানুয়ারি এগারো বছর বয়সী ভিকটিমকে প্রতিবেশী রাজু মিয়া ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর ১৫ জানুয়ারি আবারো ভুক্তভোগীকে ধর্ষণ করেন আসামি। বিষয়টি কাউকে না জানাতে ভুক্তভোগীকে ভয়ভীতি দেখিয়ে হুমকি দেন আসামি। এ ঘটনায় ২৫ জানুয়ারি কামরাঙ্গীরচর থানায় মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্ত করে ওই বছরের ১০ মে রাজুর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এ মামলার বিচার চলাকালে ৮ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে সরকার-বিরোধীদল ব্যর্থ: তাজুল ইসলাম

নারী নির্যাতন মামলায় পিডিবির সাবেক প্রধান প্রকৌশলীর স্ত্রী ও ছেলে কারাগারে

একাধিক বিয়ের তথ্য গোপন করায় ক্ষতিপূরণ চেয়ে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা

সাবেক এমপি প্রিন্সের জমি-গাড়ি ক্রোক, ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

চিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাইকোর্ট

আন্দোলনে যাওয়ার আগে ছেলে বলল, ‘আব্বু দোয়া কর’, ফিরল লাশ হয়ে

কাদেরসহ সাতজনের মামলার রায় আগামী সপ্তাহে

হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

সাবেক মন্ত্রী ইনু, শাহরিয়ার কবিরসহ ১১ জন ট্রাইব্যুনালে

গৃহকর্মীর মৃত্যু: স্ত্রীসহ ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকের বিচার শুরু