হোম > আইন-আদালত

পৃথক ২ মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক হুইপ ফিরোজকে

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা ও হত্যাচেষ্টার পৃথক দুই মামলায় সাবেক হুইপ ও পটুয়াখালী-২ আসনের সাবেক সংসদ সদস্য আ স ম ফিরোজকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত।

বুধবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হকের আদালত গ্রেপ্তার দেখানোর এ আদেশ দেয়।

এর আগে তাকে কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তারা তাকে পৃথক দুই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত পৃথক দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আবার কারাগারে পাঠানোর আদেশ দেয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, জুলাই আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় আসামিদের গুলিতে নিহত হন আন্দোলনকারী নাইম হাওলাদার। এ ঘটনায় ২০২৪ সালের ২৪ আগস্ট যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এ ছাড়া একই দিন যাত্রাবাড়ী থানা এলাকায় আসামিদের গুলিতে আহত হন আন্দোলনকারী তারেক চৌকিদার। এ ঘটনায় ২০২৫ সালের ২৬ মার্চ যাত্রাবাড়ী থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৩ আগস্ট রাতে ঢাকার বনানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আছেন।

মুগ্ধ হত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ ১৬ সেপ্টেম্বর

খোকনের সঙ্গে বিতণ্ডায় প্রধান বিচারপতির এজলাস ত্যাগ

সাভারে পুলিশ হত্যা: গ্রেপ্তার ৮ আসামি রিমান্ডে

বিআরটিএর ইকুরিয়া কার্যালয়ে দুদকের এনফোর্সমেন্ট টিম

জামিনে কারামুক্ত হলেন বিদিশা এরশাদ

১০৪ বছর বয়সে ১০ বছরের সাজা নিয়ে কারাগারে নুর মোহাম্মদ

আইনজীবীকে জরিমানার বিষয় উপস্থাপন করলেন বার সভাপতি, একপর্যায়ে এজলাস ছাড়লেন বিচারপতিরা

স্বামী জুলাই বিপ্লবে শহীদ, স্ত্রী সাক্ষ্য দিতে এলে মেয়েকে ধর্ষণ, অপমানে আত্মহত্যা

ওবায়দুল করিমের বিদেশযাত্রা ঠেকাতে উচ্চ আদালতে দুদক

সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা, ৫ দিনের রিমান্ডে প্রধান আসামি