হোম > আইন-আদালত

প্রতিটি আদালতকে স্বচ্ছ এবং নিয়ম শৃঙ্খলার মধ্যে আনতে হবে

প্রধান বিচারপতি

স্টাফ রিপোর্টার

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, প্রতিটি আদালতকে স্বচ্ছ এবং নিয়ম শৃঙ্খলার মধ্যে আনতে হবে। আমাদের একটি পরিপূর্ণ স্বায়ত্তশাসিত প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আমাদেরকে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ রাখতে হবে। আমি জনগণকে আশ্বস্ত করতে চাই, বাংলাদেশের বিচার বিভাগ চেষ্টা করছে তাদের পূর্ণাঙ্গ স্বাধীনতা, নিয়ম শৃঙ্খলা এবং তার উদ্দেশ্য পুনরুদ্ধার করতে চায়। আমরা সাহস ও স্বচ্ছতার সঙ্গে জনগণকে সেবা দেওয়ার অঙ্গীকার করছি।

রোববার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ‘জুলাই গণ অভ্যুত্থান : বিচার বিভাগ সংস্কার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এই সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠান সঞ্চালনা করেন বারের ভারপ্রাপ্ত সম্পাদক মাহফুজুর রহমান মিলন। এতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।

সেমিনারে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, আমাকে বিভিন্ন সময় সাংবাদিকরা শেখ হাসিনার বিচারের বিষয়ে প্রশ্ন করেছেন। আমি তাদের বলেছি, শেখ হাসিনা এখানে গৌণ। আমরা বিচার করছি অপরাধের। আমরা ব্যক্তির বিচারের থেকে অপরাধের বিচারের ওপর বেশি গুরুত্ব দিচ্ছি।

তিনি বলেন, আমরা জুলাই বিপ্লবকে যদি হালকাভাবে দেখি, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আবার মুখ থুবড়ে পড়বে।

সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, জুলাইয়ের এক বছর হলো কিন্তু কী পরিবর্তন হলো? এই প্রশ্ন শুধু আমার নয়, এই প্রশ্ন সারা দেশবাসীর। কোনো পরিবর্তন নেই। আমরা হতাশ। যে যখন ক্ষমতায় আসে তখন বিচার বিভাগকে ব্যবহার করে ক্ষমতায় থাকার জন্য।

তিনি বলেন, দলমত নির্বিশেষে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় সবাইকে মাঠে নামতে অনুরোধ করছি। যদি বিচার বিভাগ স্বাধীন করতে না পারি, পৃথক সচিবালয় না করতে পারি তাহলে বারবার আমরা ব্যর্থ হবো। বারবার বিভিন্ন সরকার এসে বিচার বিভাগকে ব্যবহার করবে। স্বাধীন বিচার বিভাগ না থাকলে গণতন্ত্র শক্তিশালী হবে না, মানুষ গুম হবে, মানবতা হুমকির মুখে পড়বে, ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে।

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ, কর্মকর্তার ২০ বছর কারাদণ্ড

শাপলা চত্বর গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিচার শুরুর আবেদন

শাপলা চত্বর হত্যাকাণ্ডে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন

আদালত থেকে পালানো হত্যা মামলার আসামি কাউসার কারাগারে