হোম > আইন-আদালত

ডিএসসিসির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তাসহ ৬ জনের নামে মামলা

স্টাফ রিপোর্টার

পরস্পর যোগসাজশে দায়িত্বে অবহেলা ও অর্পিত ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলালসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলায় আসামিরা হলেন, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব, বর্তমানে অবসরপ্রাপ্ত) খান মোহাম্মদ বিলাল, সাবেক উপ-প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার, টিসিএল অপটো ইলেকট্রনিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আখতার হামিদ খান, বৈশাখী ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. গাফফার ইলাহী ও জি-টেকের স্বত্বাধিকারী সুলতানা দিল আফরোজা।

মঙ্গলবার বেলা সাড়ে ৩ টার দিকে রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য জানান। তিনি জানান, ঢাকা সিটি কর্পোরেশনের নিজস্ব জমি বা ইমারত এবং সিটি কর্পোরেশন এলাকায় সরকারি, আধা-সরকারি কিংবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জমি বা ভবনে বছরে ভিত্তিক অনুমোদন বা নবায়নযোগ্য বিজ্ঞাপন ফলক স্থাপনের ক্ষেত্রে এলইডি সাইনের বরাদ্দ রেট নির্ধারিত ছিল প্রতি বর্গফুটে ২০ হাজার টাকা। অথচ সংশ্লিষ্ট কর্মকর্তারা যোগসাজশে সেই হার কমিয়ে মাত্র ৮০০ টাকা বর্গফুটে বরাদ্দ প্রদানের সুপারিশ করেন।

দুদক জানায়, এই অসৎ প্রক্রিয়ায় দায়িত্বে অবহেলা ও ক্ষমতার অপব্যবহার করে তারা সরকারের মোট ২৫ কোটি ১৩ লাখ ৬৩ হাজার ৭৯৫ টাকা রাজস্ব ফাঁকি ও আত্মসাত করেন। এ ঘটনায় দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় একটি মামলা রুজুর মামলা দায়ের করেছে দুদক।

বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ দিলো হাইকোর্ট

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আনিস আলমগীরের জামিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় চাঁদপুর আইনজীবী সমিতির বিএনপি প্যানেল বিজয়ী

সেলিম মণ্ডল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর

প্রতারণার মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন টয়োটার এমডিসহ তিন কর্মকর্তা

হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী নেতা রিয়াদ ২ দিনের রিমান্ডে

আয়নাঘরে গুম করে নির্মম নির্যাতন করা হয় মুক্তিযোদ্ধা ইকবাল চৌধুরীকে

আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

নতুন প্রমাণাদি দাখিলে রামপুরা মামলার রায় ঘোষণা স্থগিত

ছেলে মাকে বলে ফু দিয়ে দাও আল্লাহ যেন শহীদ হিসেবে কবুল করে