হোম > আইন-আদালত

হাসিনাসহ অর্থ পাচারকারীদের কেউই শান্তিতে থাকতে পারবে না: বিএফআইইউ প্রধান

স্টাফ রিপোর্টার

শেখ হাসিনাসহ বিদেশে অর্থ পাচারকারীদের কেউ শান্তিতে থাকতে পারবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন। তিনি বলেছেন, বিদেশে পাচার হওয়া অর্থ যেকোনো মূল্যে দেশে ফিরিয়ে আনা হবে।

সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকের পর তিনি এ কথা বলেন। মূলত আগামী ২০২৭ সালে এশিয়ান প্যাসিফিক গ্রুপের (এপিজি) সন্ত্রাসে অর্থায়ন ও মানিলন্ডারিং প্রতিরোধ বিষয়ক সম্মেলনের প্রস্তুতিমূলক কাজের অংশ হিসেবে দুদক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন বলেন, পাচার হওয়া অর্থ ফেরাতে কমপক্ষে ৫ বছর সময় লাগে। তবে শেখ হাসিনাসহ অর্থ পাচারকারী কেউই শান্তিতে থাকতে পারবে না। পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে বিএফআইইউ ও দুদক ঐক্যবদ্ধভাবে কাজ করবে। এ লক্ষ্যে দুদকের পক্ষ থেকে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

দুদক সচিব সাইদুর রহমান খান সাংবাদিকদের জানান, দেশ থেকে পাচার হওয়া বিশাল অঙ্কের অর্থ ফিরিয়ে আনতে বিএফআইইউ-এর সঙ্গে নিবিড়ভাবে কাজ করার জন্য নতুন করে কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ডিসেম্বরে দুর্নীতির একটি শ্বেতপত্র প্রকাশ করে অন্তর্বর্তী সরকার। ওই শ্বেতপত্রে উঠে আসে, বিগত ১৪ বছরে দেশ থেকে প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এই হিসাবে প্রতি বছর গড়ে ১ লাখ ৮০ হাজার কোটি টাকা পাচার করেছেন আওয়ামী সুবিধাভোগীরা।

জুলাই অভ্যুত্থানে দমন-পীড়নে নেতৃত্ব দেওয়া সেনা কর্মকর্তা ও স্ত্রী বরখাস্ত

রাজারবাগে বিস্ফোরণের মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যানের রিমান্ড

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ রিমান্ডে দুজন

ট্রাইব্যুনালের বিচার ব্যাহত করতে গভীর ষড়যন্ত্র করছেন জিয়াউল আহসান

স্বামী সোহেলকে ভয় পাওয়ায় রামিসা হত্যায় সহযোগিতা করেন স্বপ্না

শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগ, ছাত্রলীগের তিন নেতাকে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর