হোম > আইন-আদালত

‘চুপ থাকো’, আদালতে ছাগলকাণ্ডের মতিউরকে ধমক দিয়ে যা বললেন স্ত্রী

আতিকুর রহমান নগরী

ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান এবং তার স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লায়লা কানিজকে দুর্নীতি মামলায় এক দিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন আদালত।

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালত এ আদেশ দেন।

এদিন কারাগার থেকে তাদের দু'জনকে আদালতে হাজির করা হয়। বেলা ২টা ৩৫ মিনিটে তাদের এজলাসে উঠানো হলে শুরু হয় রিমান্ড শুনানি। এ সময় দুদকের পাবলিক প্রসিকিউটর মো. তরিকুল ইসলাম রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষে আইনজীবী ওয়াহিদুজ্জামান রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে রিমান্ড মঞ্জুরের ওই আদেশ দেন বিচারক।

রিমান্ড শুনানির সময় মতিউর রহমান আদালতের কাছে কিছু বলতে চাইলে তার স্ত্রী লায়লা কানিজ ধমক দিয়ে বলেন, ‘চুপ থাকো তুমি, তোমার জন্য এসব হয়েছে!’ এরপরে মতিউর রহমান আর আদালতে কিছু বলেননি।

এ বিষয়ে মতিউর রহমানের আইনজীবী জানান, আদালতের কাছে আসামি মতিউর রহমান কিছু বলতে চাইলে তার স্ত্রী লায়লা কানিজ তাকে ধমক দেন।

এর আগে গত ১৩ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক সাবিকুন নাহার তাদের জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। পরে তাদের উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য রোববার দিন ধার্য করেন আদালত।

মামলায় অভিযোগ, গত ৬ জানুয়ারি ২ কোটি ৪৫ লাখ টাকা গোপন ও ৫৩ কোটি ৪১ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক।

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ, কর্মকর্তার ২০ বছর কারাদণ্ড

শাপলা চত্বর গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিচার শুরুর আবেদন

শাপলা চত্বর হত্যাকাণ্ডে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন

আদালত থেকে পালানো হত্যা মামলার আসামি কাউসার কারাগারে

হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি আজ