হোম > শিক্ষা

পরিবর্তিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২ হলের নাম

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

দুটি আবাসিক হলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তনের বিষয়ে বিশ্ববিদ্যালয় সিনেট বরাবর সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন ঢাবি প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদ।

প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সর্বশেষ সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তনের বিষয়ে আলোচনা হয়েছে।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই দুই হলের নাম পরিবর্তনের জন্য বিশ্ববিদ্যালয় সিনেটের কাছে সুপারিশ পাঠানো হবে।

তিনি জানান, সিনেটের অনুমোদন সাপেক্ষেই পরবর্তী আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে হল দুটির নতুন নাম চূড়ান্ত করা হবে। নাম পরিবর্তনের বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত এবং সম্ভাব্য নতুন নামগুলো সিনেট সভায় আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসে বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তন সংক্রান্ত দাবি ও আলোচনা জোরালো হয়েছে। এরই ধারাবাহিকতায় সিন্ডিকেট সভায় বিষয়টি উত্থাপন করা হয় এবং প্রাথমিকভাবে নাম পরিবর্তনের সুপারিশের সিদ্ধান্ত আসে।

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শিক্ষার মান নিয়ে উদ্বেগ

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের