হোম > শিক্ষা

মাউশির বিভিন্ন পদের চূড়ান্ত ফলাফলের দাবি

স্টাফ রিপোর্টার

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) প্রদর্শক, গবেষণা সহকারী, ল্যাবরেটরীসহ অন্যান্য পদের চূড়ান্ত ফলাফল দ্রুত প্রকাশের দাবি জানিয়েছেন ফলাফল প্রত্যাশীরা।

রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।

এসময় তারা বলেন, ২০২০ সালের ২২ অক্টোবরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে ২৮ ক্যাটাগরিতে ৪ হাজার ৩২ জন জনবল নিয়োগের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এই বিজ্ঞপ্তির মধ্যে বিভিন্ন ক্যাটাগরির ৩ হাজার ৪২২ জনের চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে তাদের চাকরিতে যোগদানের দেড় বছর পূর্ণ হয়েছে। কিন্তু একই সারকুলার ও একই স্বারক নাম্বারের প্রদর্শক, গবেষণা সহকারী, সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার, ল্যাবরেটরি সহকারীতে ৬১০টি পদের চূড়ান্ত ফলাফল এই পাঁচ বছরেও আলোর মুখ দেখেনি। তাছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয় দ্রুত শূন্যপদ পূরণের নির্দেশনা দিলেও শিক্ষা মন্ত্রণালয় সে নির্দেশনা পালন করছে না।

তারা আরও বলেন, আমাদের লিখিত পরীক্ষায় দুর্নীতি, ডিভাইস কেলেংকারী কিংবা প্রশ্ন ফাঁসের কোনো ঘটনা ঘটেনি। তবুও কর্তৃপক্ষ কোন উদ্দেশ্যে ফলাফল প্রকাশে বিলম্ব করছে সেটি আমাদের বোধগম্য নয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- মাইন উদ্দিন, লিটন বিশ্বাস, শারমিন আক্তার, এরশাদ হোসেন, মো. ইব্রাহিম, জোবায়ের আহমদ প্রমূখ।

হাদি হত্যার বিচারে সরকারের সদিচ্ছা প্রয়োজন: জাবের

স্বেচ্ছাচারিতার অভিযোগে ৯ ঘণ্টা ধরে তালাবদ্ধ অধ্যক্ষ, পদত্যাগ দাবি

'ইউজিসির কার্যক্রমকে জনপ্রিয় করতে জনসংযোগ কর্মকর্তাদের সহযোগিতা প্রয়োজন'

শতভাগ ফেল, ঢাকা বোর্ডের ২৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ, পরীক্ষা ১ ডিসেম্বর

সীতাকুণ্ডে দুর্ঘটনায় নিহত মাইশার স্মরণে আইআইইউসিতে দোয়া মাহফিল

গবেষণার মাঠ ফেরতের দাবিতে গণপূর্তের কুশপুত্তলিকা দাহ

পিএসসি সংস্কার ও সরকারি নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতে ছাত্রশিবিরের ১৩ দফা প্রস্তাবনা

ডিসেম্বরের মধ্যে দাবি পূরণের আল্টিমেটাম এমপিওভুক্ত শিক্ষকদের

যৌন হয়রানির প্রতিবাদ করায় ক্লাস স্থগিত, শিক্ষার্থীদের বিক্ষোভ