হোম > শিক্ষা

বার্ষিক পরীক্ষার আগেই স্কুল-কলেজ ম্যানেজিং কমিটি নির্বাচনের দাবি

অভিভাবক ঐক্য ফোরামের বিবৃতি

স্টাফ রিপোর্টার

আগামী বার্ষিক পরীক্ষার আগেই (৩০ নভেম্বরের মধ্যেই) ছুটির দিনে দেশের সব বেসরকারি স্কুল-কলেজ-মাদ্রাসায় জেলা প্রশাসকের তত্ত্বাবধানে ম্যানেজিং কমিটি/গভর্নিং বডির নির্বাচন দেয়ার জোর দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম।

বুধবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সংগঠনটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু ও সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া এই দাবি জানান।

তারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনাপর্ষদের চলমান সংশোধিত প্রবিধানমালার কতিপয় ধারা উপধারা নিয়ে হাইকোর্টে একাধিক রীট দাখিলের প্রেক্ষিতে এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আমলাতন্ত্র জেঁকে বসার অভিযোগে চলমান সব কমিটি ভেঙে দিয়ে জেলা প্রশাসককে একক ক্ষমতা প্রদান করে ৩০ নভেম্বরের মধ্যে গভর্নিং বডি/ম্যানেজিং কমিটি নির্বাচন সম্পন্ন করার দাবি জানান।

অভিভাবক নেতারা বলেন, সরকারি ছুটির দিনে নির্বাচন আয়োজন করলে শিক্ষা কার্যক্রমে কোন ক্ষতি হবে না এবং শ্রেণির কার্যক্রম বন্ধ করার প্রয়োজন হবে না। তারা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতি পদে মনোনয়নের পরিবর্তে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের সব অভিভাবক-শিক্ষক-কর্মচারির সরাসরি ভোটে নির্বাচন দাবি করেন। তারা আদালতে স্থগিত করার সংশোধনের আগের প্রবিধানমালার আলোকে নির্বাচন আয়োজন করারও দাবি জানান।

বেরোবিতে ইতিহাস বিভাগের প্রত্নপ্রদর্শনী ও ঐতিহ্য উৎসব

সংবিধানের দোহাই দিয়ে জনগণকে কাঁঠাল খাওয়ানোর চেষ্টা করবেন না

শিশির মনিরকে লাল কার্ড দেখালো রাবি শিক্ষার্থীদের একাংশ

ক্ষমতায় এসে বিএনপি ১৮০ ডিগ্রি এঙ্গেলে পল্টি মেরেছে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির গাড়িতে ছাত্রদের হামলা

খুবি ছাত্রী মৃত্যুর ঘটনায় গাড়িচালক আটক

জ্বালানি সংকট মোকাবিলায় রুয়েটে ছাত্রীদের জন্য বৈদ্যুতিক গাড়ি সেবা চালু

রেজিস্ট্রেশন জটিলতার ৩ মাসেও চালু হয়নি শাবিপ্রবির নতুন বাস

ঢাকা কলেজের হলে পলেস্তারা খসে এক শিক্ষার্থী আহত

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে জাবিতে দিনব্যাপী কর্মসূচি