হোম > শিক্ষা

রাকসুতে বিজয়ী জুলাই বিপ্লবে চোখ হারানো দ্বীপ মাহবুব

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে ছাত্রশিবির মনোনীত প্যানেল 'সম্মিলিত শিক্ষার্থী জোট' থেকে বিজয়ী হয়েছেন জুলাই বিপ্লবে চোখ হারানো দ্বীপ মাহবুব। তিনি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) শিক্ষার্থী।

তিনি জুলাই বিপ্লবে চোখ হারান এবং মস্তিষ্কে গুলিবিদ্ধ হন।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম।

নির্বাচনে বিজয় প্রসঙ্গে দ্বীপ মাহবুব বলেন, ‘ছাত্র সংসদ মূলত শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্লাটফর্ম। ছাত্রশিবির তাদের প্যানেল সাজিয়েছে সবাইকে নিয়ে।’

তিনি আরো বলেন, ‘জুলাই আন্দোলনে আমি আমার চোখ হারিয়েছি। শিক্ষার্থীরা আমাকে সর্বোচ্চ মূল্যায়ন করেছেন- আমি তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি চাই, যে উদ্দেশ্যে আমি আমার চোখ হারিয়েছি, তা যেন বাস্তবায়ন করতে পারি।’

এ সময় তিনি সব শিক্ষার্থীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের অংশ হিসেবে ৪ আগস্ট পাবনা শহরে এক ছাত্রমিছিলে আওয়ামী লীগ নেতা আবু সাঈদ খান ও তার সহযোগীরা অতর্কিতে গুলি চালান। এতে ঘটনাস্থলেই দুই শিক্ষার্থী নিহত হন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দ্বীপ মাহবুবসহ আরো অনেকে গুরুতর আহত হন।

দ্বীপের চোখে গুলি লাগে, যা ভেদ করে মস্তিষ্কে প্রবেশ করে। পাঁচ মাসের দীর্ঘ চিকিৎসা শেষে তিনি আবারো ক্লাস ও পরীক্ষায় অংশ নেন।

আরএ

সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর

কাঁটাতারে ঝুলে থাকা ফেলানীকে নিয়ে স্মারকগ্রন্থ

ব্র্যাকে হবে বাংলাদেশ-চায়না ভাষা-সংস্কৃতি গবেষণা কেন্দ্র

বর্তমান প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা: রাশেদ খাঁন

জবির সাবেক শিক্ষার্থীদের বাস পুকুরে, আহত ১৫

সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

শাবিপ্রবির ১ম বর্ষের ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ জানুয়ারি

ঢাবিতে সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব ছাত্রদল নেতার

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীদের কষ্টের দ্বিতীয় উদাহরণ পৃথিবীতে নেই

ক্লাসরুম সংকটের মধ্যেই নতুন ১৬ বিভাগ চালুর পরিকল্পনা খুলনা বিশ্ববিদ্যালয়ের