হোম > শিক্ষা

ইগিমির বিপরীতে মাত্র ১ ভোটে জিতলেন শিবিরের রুহুল

আতিকুর রহমান নগরী

জাকসু নির্বাচনে নাট্য সম্পাদক পদে সম্প্রীতির ঐক্য প্যানেলের ইগিমি চাকমার বিপরীতে মাত্র এক ভোটে জিতেছেন শিবিরের প্রার্থী রুহুল ইসলাম। ইগিমি ১৯২৮ ভোট এবং রুহুল পেয়েছেন ১৯২৯।

আজ শনিবার বিকেল ৫টা ৪০ মিনিটে ঘোষণা করা হয় এই ফলাফল। নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৭৪৩ জন। ২১ হলে অনুষ্ঠিত এই নির্বাচনে ভোট পড়েছে ৬৮ শতাংশ।

জাকসু নির্বাচনে ভিপি পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের প্রার্থী আব্দুর রশিদ জিতু। জিএস পদে শিবিরের প্যানেল থেকে নির্বাচিত হলেন মাজহারুল ইসলাম। স্বতন্ত্র জিতুর কাছে শিবিরের আদিব হারেন ৯৪২ ভোটের ব্যবধানে। ঘোষিত ফলাফলে দেখা গেছে- জিতু ৩৩৩৪ এবং আদিব পেয়েছেন ২৩৯২ ভোট।

স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের ভিপি পদে লড়েন গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ জিতু। অন্যদিকে, শিবির সমর্থিত প্যানেল সমন্বিত শিক্ষার্থী জোট থেকে ভিপি পদে লড়েন আরিফ উল্ল্যাহ আদিব। তবে আদিব হারলেও জাকসুর সম্পাদকীয় ১৯ পদের মধ্যে ১৫টিতেই জয় পেয়েছেন প্যানেলটির প্রার্থীরা। কার্যকরী সদস্যের ৬ পদের ৫টিতেই জয় পেয়েছে শিবির প্যানেল।

জবি ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে ফের সংঘর্ষ

ছাত্রলীগ সন্দেহে রিকশাচালককে ধরে পুলিশে দিল জবি ছাত্রদল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের লকডাউনের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

শিক্ষার্থীদের কর্মসংস্থান উপযোগী করতে ইবিতে ব্র্যাকের সমঝোতা স্মারক সই

শিক্ষক-শিক্ষার্থী অনুপাতে আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে রাবি

দেড় শতাব্দীর ঐতিহ্য হারিয়ে অস্তিত্বের সংকটে

আ.লীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ রাবি অধ্যাপকের বিরুদ্ধে

তখন স্পটে দেখলাম একটা শিয়াল ওর হাতে কামড়াচ্ছে: বললেন কুবি শিক্ষার্থী

অনুমতি পেলে অপ্রতিমকে কুবি ক্যাম্পাসে দাফন করা হবে