হোম > শিক্ষা

প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনে জরুরি নির্দেশনা

স্টাফ রিপোর্টার

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে দেশের সব প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনসহ বিভিন্ন বিশেষ কর্মসূচি পালনের জন্য কঠোর নির্দেশনা জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

রোববার মন্ত্রণালয়ের প্রশাসন-২ অধিশাখা থেকে এই নির্দেশসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের উপসচিব মো. শামছুল আরিফ এই প্রজ্ঞাপনে স্মারক স্বাক্ষর করেছেন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনসংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ওই সভায় সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সশস্ত্র বাহিনীর সব স্থাপনা এবং দেশের বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

বিদ্যালয়গুলোতে পালনীয় প্রধান কর্মসূচিগুলোর মধ্যে

জাতীয় পতাকা উত্তোলন: নির্দিষ্ট দিনে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করতে হবে।

আলোচনা সভা: মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর বর্ণাঢ্য জীবন ও কর্ম এবং ইসলাম ধর্মের মূল শিক্ষা—যেমন শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্বভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদার ওপর বিস্তারিত আলোচনা সভা আয়োজন করতে হবে।

সাংস্কৃতিক ও প্রতিযোগিতামূলক আয়োজন- শিক্ষার্থীদের অংশগ্রহণে দোয়া মাহফিল, হামদ-নাত পরিবেশন, স্বরচিত কবিতা পাঠ, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং মহানবী (সা.)-এর জীবন ও আদর্শের ওপর বিশেষ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই নির্দেশনা মাঠপর্যায়ে যথাযথভাবে বাস্তবায়নের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট এবং উপজেলা ও থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকল দপ্তর ও প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষাবিদ ও সচেতন মহলের মতে, কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শৈশব থেকেই নৈতিক মূল্যবোধ, পারস্পরিক সম্প্রীতি ও মহানবীর মহান আদর্শ তুলে ধরতে প্রাথমিক স্তরের এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী।

উল্লেখ্য, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামী বুধবার (২৬ আগস্ট) সরকারি সাধারণ ছুটি থাকবে। এদিন সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা ছুটি ভোগ করবেন। তবে জরুরি সেবা সচল রাখতে সংশ্লিষ্ট কিছু প্রতিষ্ঠান ও কর্মী এ ছুটির আওতার বাইরে থাকবেন।

১০ মাসে রাকসুর বরাদ্দ ৯১ লাখ, উত্তোলন ৬৩ লাখ

ডাকসু ভিপি সাদিক কায়েমের সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধিদলের বৈঠক

রাইড শেয়ারিংয়ের উপার্জিত অর্থে ঢাবি শিক্ষার্থীর ফরম ফিলাপ করালেন ছাত্রদল নেতা

জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর, শিক্ষার্থীদের জন্য ৬ নির্দেশনা

ক্ষমতার দাপট দেখিয়ে কেউ ঢাবিতে টিকে থাকতে পারেনি: উপাচার্য

উন্নত বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

ভেটেরিনারি চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে বাকৃবিতে মানববন্ধন

বিদেশে উচ্চশিক্ষায় এসএসসির ফল কতটা গুরুত্বপূর্ণ

হাজারো শিক্ষার্থীর অংশগ্রহণে নোবিপ্রবিতে ছাত্রশিবিরের নবীনবরণ

চীনে বাংলাদেশের পতাকা ওড়ানোর স্বপ্নে চুয়েটের তরুণ প্রকৌশলীরা