হোম > শিক্ষা

৪৭তম বিসিএসের ফল প্রকাশিত হতে পারে যেকোনো দিন

স্টাফ রিপোর্টার

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল তৈরির কাজ অনেকটাই গুছিয়ে নিয়েছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার ফল তৈরির কাজ শেষ হলে এদিনই ফল প্রকাশ করা হতে পারে।

কোনো কারণে ফল তৈরির কাজ শেষ করতে না পারলে আগামী ২৮ সেপ্টেম্বর এ ফল প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্টরা।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার ফল প্রকাশের প্রস্তুতি শেষ হলে এদিন ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। অন্যথা রবিবারের মধ্যে ফল প্রকাশিত হবে।

এর আগে গত শুক্রবার দেশের আট বিভাগীয় শহরের ২৫৬টি কেন্দ্রে একযোগে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে এই পরীক্ষা শুরু হয়ে শেষ হয় দুপুর ১২টায়।

৪৭তম বিসিএসের প্রিলিমিনারিতে পরীক্ষায় অংশগ্রহণ করতে আবেদন করেছিলেন ৩ লাখ ৭৪ হাজারের অধিক প্রার্থী। ২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪৭তম বিসিএসে ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭। আর নন-ক্যাডার পদের সংখ্যা ২০১টি। এ বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে।

প্রসঙ্গত, আগামী রবিবারের মধ্যে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হলে বিসিএস প্রিলির ফল প্রকাশে নতুন রেকর্ড সৃষ্টি করবে পিএসসি। কেননা, এর আগে কখনো এতো স্বল্প সময়ের মধ্যে কোনো বিসিএসের ফল প্রকাশ করা হয়নি।

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শিক্ষার মান নিয়ে উদ্বেগ

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের